রাজনীতি

সরকার পতনের মুখরোচক শব্দবৃষ্টি করে কোনো লাভ নেই

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের অন্ধকার ভবিষ্যৎ দেখে হতাশায় কাতর। সরকার পতন, আন্দোলন- এসব মুখরোচক শব্দবৃষ্টি করে কোনো লাভ নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যম আর নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই, তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানাই।

‘বিগত একযুগের বেশি সময় ধরে সরকার পতন আন্দোলনে ব্যর্থতা এবং সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্মআপ চলছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কোনো ওয়ার্মআপেই কাজ হবে না, নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে। যাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, তারা আবার সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়নি বলেই ঘোলাপানিতে মাছ শিকারের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে, এগিয়ে নিয়েছেন দেশকে উন্নয়নের মহাসড়কে। এ জন্যই সরকারের উন্নয়নের রাজনীতিতে বিএনপি ঈর্ষাকাতর। জনগণের সামনে দাঁড়ানোর সাহস এবং বলার মতো কিছুই নেই বিএনপির। তাইতো বিএনপি মিথ্যাচারের সঙ্গী ও অপপ্রচারের বন্ধু হয়েছেন এবং জোট বেঁধেছেন অপরাজনীতির সঙ্গে।

সরকার নাকি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে’- বিএনপি নেতাদের এমন কাল্পনিক অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা যখন এসব কথা বলেন তখনও স্বাধীনতাবিরোধী উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠী তাদের বগলদাবায়।

তিনি আরও বলেন, দেশবিরোধী সকল অপশক্তির অভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি। যারা নিজেরাই স্বাধীনতার চেতনা নস্যাতে জন্মলগ্ন থেকেই অপতৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগই এর সুরক্ষা দিতে পারে জনগণকে সঙ্গে নিয়ে।

ওবায়দুল কাদের বলেন, ভোট না দেওয়ার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছিল, আগুনসন্ত্রাসের মাধ্যমে মানুষের স্বাধীন চলাচলের অধিকার হরণ করেছিল। বিএনপি এদেশে ভোটারবিহীন নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, হরণ করেছিল কৃষক-শ্রমিকের অধিকার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

রাবাদার আগুনে বোলিংয়ে শুরুতেই খাদের কিনারায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (প্রথম টেস্ট, জোহানেসবার্গ) ...

পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগোর অপব্যবহার, ৩ ব্যবসায়ীকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্...

অভিঘাত মোকাবিলায় শর্তহীন অনুদানের দাবিতে মোংলায় মানববন্ধন

তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে উপকূলজুড়ে চল...

আশুলিয়ায় হামলায় আহত হওয়ার ১২ দিন পর শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৪

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলাকালে ব...

স্বাভাবিক হচ্ছে সাভার-আশুলিয়ায় শিল্পাঞ্চল, এখনো ৪০ কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির টানা অস্থিরতা কাটিয়ে ধ...

মুখের কথা নয়, লিখিত প্রতিশ্রুতি চান ভোটাররা

চা বাগানের অলিগলি, শ্রমিকদের ঘরবাড়ি ও হাটবাজারে এখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা