রাজনীতি

বিএনপির ৪১ নেতার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলুসহ ৪১ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে রাজধানীর রামপুরা থানার নাশকতার মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেওয়া হলো।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বিশেষ ট্রাইবুনাল-৬ এর বিচারক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিব আহসান, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হক প্রমুখ।

প্রসঙ্গত, আসামিরা ২০১৫ সালে রাজধানী রামপুরা থানা এলাকায় মালিবাগ ডিআইটি রোডে ন্যাশনাল ব্যাংকের সামনে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, এমন অভিযোগে রামপুরা থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা