জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। ফাইল ফটো
রাজনীতি

নির্বাচন করবেন শেরিফা কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির সংরক্ষিত আসনের এমপি অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে আসনটি এখন শূন্য। এই আসনে দলের চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের মনোনয়ন পেতে যাচ্ছেন।

জাপার নেতারা বলছেন, এই শূন্য পদে মনোনয়নের জন্য অনেকের নাম এসেছে। তবে সব দিক বিবেচনায় শেরিফা কাদের এগিয়ে রয়েছেন। তিনি বর্তমানে জাপার চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য, লালমনিরহাট জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করলে পার্টি মনোনয়ন বোর্ড এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে। ফলে কে হচ্ছেন জাতীয় পার্টির সংরক্ষিত শূন্য আসনের এমপি তা এই মুহূর্তে বলা যাচ্ছে না ।

গত ১৩ সেপ্টেম্বর ঢাকায় বারডেম হাসপাতালে মারা যান এমপি অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তার মৃত্যুতে জাপার সংরক্ষিত আসনের একটি সংসদ সদস্য পদ খালি হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

গজারিয়ায় নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা কায়সার

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়ে...

এ মাসে দেশের আকাশে দেখা যাবে গ্রহ ও নক্ষত্রের মেলা

মে মাসের শেষের দিকে বাংলাদেশে মৌসুমি বায়ুর আনাগোনা...

মস্তিষ্কের প্রতিক্রিয়া আগেই শনাক্ত করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরও জটিল এক ক্...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ঈদুল আজহায় এক সপ্তাহ ব্যাংক বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত টানা সাত...

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা