রাজনীতি

সরকারের কোন ভ্রূক্ষেপ নেই

নিজস্ব প্রতিবেদক: একদিকে দারিদ্র্য, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই দুইয়ের কারণে আজকে হাজার হাজার শিক্ষার্থী ঝরে পড়েছে। অথচ এ ব্যাপারে সরকারের কোন ভ্রূক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

রোববার (১৯ সেপ্টেম্বর) নাগরিক ছাত্র ঐক্য আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার গত এক যুগের বেশি সময়ের অপশাসন, দুঃশাসনে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তাদের একমাত্র লক্ষ্য অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখা।

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখান ইউনিয়নের সারডোব উচ্চ বিদ্যালয়ের উদাহরণ টেনে মান্না বলেন, একটা বিদ্যালয়ের নবম শ্রেণির নয়জন ছাত্রীর মধ্যে আটজনেরই এই করোনাকালে বিয়ে হয়ে গেছে। দেড় বছর পর বিদ্যালয় খোলার পর কেবল একজন ছাত্রী শ্রেণীকক্ষে ফিরেছে। এটা সমগ্র বাংলাদেশের চিত্র। ভোট ডাকাত স্বৈরাচার সরকার করোনা মোকাবেলায় নিজেদের সফল দাবি করে। অথচ পৃথিবীর কোন দেশে এত দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল না।

বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্যকে স্মরণ করে ডাকসুর সাবেক এই দুইবারের ভিপি বলেন, সরকার কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দিতে ভয় পায়। তারা জানে, সরকারের এই অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ জেগে উঠলে তারা তাদের অবৈধ গদি টিকিয়ে রাখতে পারবে না।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মান্না বলেন, করোনা মহামারী এবং সরকারের দুঃশাসন, লুটপাটে দেশ যখন জর্জরিত, দেশের অর্থনীতি যখন ধ্বংসের মুখে, দেশে দারিদ্রের হার যখন হু হু করে বাড়ছে সেই সময় ভোট ডাকাত সরকারের প্রধানমন্ত্রী জনগণের টাকায় প্রতি ঘন্টায় ৪০ হাজার ডলার খরচ করে চার্টার্ড বিমানে করে আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যায়। এই টাকায় দেশের দরিদ্র মানুষের ছেলে মেয়েরা যারা দারিদ্রের কারণে লেখাপড়া করতে পারছে না, তাদের শিক্ষার ব্যবস্থা করা যেত। কিন্তু সেসব নিয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই।

এছাড়া করোনায় দেশে নতুন করে আড়াই কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে বলেও মন্তব্য করেন ডাকসুর সাবেক এই দুইবারের ভিপি।

উল্লেখ্য, নাগরিক ছাত্র ঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের সাবেক ভিপি জিন্নুর চৌধুরী দিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক আনিসুর রহমান খসরু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. জাহেদ উর রহমান, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল আজহার দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ...

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

সৌদি আরবে রোববার (১৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দ...

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ঈদুল আজহায় এক সপ্তাহ ব্যাংক বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত টানা সাত...

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চ...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

তিন লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড প্রায় তিন লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা