রাজনীতি

বিদ্রোহী প্রার্থী হলেই বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, রংপুর: আওয়ামী লীগের প্রার্থীদের বিরোধিতা করে প্রার্থী হলে বহিষ্কার হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, সহসভাপতি কুদ্দুস ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সম্পাদক জাহিদুল হক প্রমুখ।

বাণিজ্যমন্ত্রী বলেন, দল যাকে যোগ্য মনে করবে নৌকা প্রতীক দেবে। দলের সিদ্ধান্তের বিরোধিতা করবেন না। কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হলে সমস্ত সুযোগসুবিধা থেকে বঞ্চিত হতে হবে। প্রয়োজনে দলীয় স্বার্থে বহিষ্কারও করা হবে।

টিপু মুনশি বলেন, ইউপি নির্বাচনে জিততে হলে ভালো নেতা বা মানুষ হয়ে সর্বস্তরের মানুষের ভোট পেয়ে জিততে হবে। কোনো প্রকার তদবির বা নেতার পিছে পিছে ঘুর ঘুর করে লাভ হবে না। চেয়ারম্যান হয়েও নিজ দলের নেতাকর্মীদের মূল্যায়ন করবেন না, এমন মানসিকতা থাকলে প্রার্থীরা অযোগ্য হবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা