বরকত উল্লাহ বুলু
রাজনীতি

বিএনপি নেতা বুলুর ওপর হামলা

সান নিউজ ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী বরকত উল্লাহ বুলুর ওপর হামলার অভিযোগ উঠেছে। তার সহধর্মিণী ও সফর সঙ্গীদের ওপরও হামলার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পুতিনকে সতর্ক করলেন বাইডেন

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলন গণমাধ্যমকে বলেন, বিকেলে নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছিলেন বুলু। মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নামেন তিনি। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা দল বেঁধে মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। হামলায় বুলু মারাত্মক রক্তাক্ত হন। এসময় তার স্ত্রী শামীমা বরকত লাকীর হাত ভেঙে যায়।

এ সময় বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুও আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ভূইয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসা দিয়ে পুনরায় ঢাকায় রওয়ানা হন তিনি।

আরও পড়ুন: নেপালে ভূমিধসে নিহত ১৭

হামলাকারীরা এসময় বরকত উল্লাহ বুলুসহ ৩-৪ জনের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলেও জানান তিনি।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম গণমাধ্যমকে বলেন, আমি ফোনে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে আসি। আমি এসে উনাকে বা কাউকেই পাইনি। তবে হামলার কিছু চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা