সংগৃহীত
রাজনীতি

ডিএমপি’র সঙ্গে বিএনপির বৈঠক

স্টাফ রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। সাক্ষাতে পুলিশ প্রশাসনকে দলীয় নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার না করার অনুরোধ জানিয়েছেন তারা।

আরো পড়ুন : এলএনজি কিনছে সরকার

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির কার্যালয়ের সামনের সড়কে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান।

তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকালের মতো এবারও বিএনপির নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে দেদারসে গ্রেফতার করা হচ্ছে।

আমানউল্লাহ আমান বলেন, বিনা ওয়ারেন্টে যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। বনানীর একটি ক্লাবে সামাজিক অনুষ্ঠান থেকে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এমনভাবে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা ডিএমপি কমিশনারকে অনুরোধ করেছি, রমজানে বিনা ওয়ারেন্ট যেন নেতাকর্মীদের গ্রেফতার করা না হয়।

আরো পড়ুন : বগুড়ার সেই বিচারক প্রত্যাহার

তিনি বলেন, যাদের সঙ্গে কথা বলেছি, ওনারা সবাই বলছেন, ওপরের নির্দেশে গ্রেফতার করা হচ্ছে। আমরা অনুরোধ করে বলেছি এই গ্রেফতার বন্ধ করার জন্য। আমরা এও বলেছি, কারও নামে যদি ওয়ারেন্ট থাকে, তবে তা দেখিয়ে গ্রেফতার করবেন। কিন্তু, যাদের নামে ওয়ারেন্ট নেই, বাসায় ঘুমন্ত অবস্থায় মধ্যরাতে আপনারা তুলে নিয়ে আসবেন, এটা হবে না, এটা করবেন না।

দলীয় সূত্র জানায়, মূলত পবিত্র রমজান মাসের ইফতার কর্মসূচির বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করতে প্রতিনিধি দল ডিএমপিতে যায়। রাজধানী ঢাকায় এবার থানাভিত্তিক ইফতার মাহফিল করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সে হিসাবে মহানগরীর ৫০ থানায় ৫০টি ইফতার অনুষ্ঠান হবে। প্রতিনিধি দল অনুষ্ঠানগুলোর স্থান ও তারিখ কমিশনারকে জানিয়েছে।

আরো পড়ুন : নজরদারিতে আরাভ খান

বৈঠকে ডিএমপি কমিশনারের সঙ্গে যুগ্ম কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। অন্যদিকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন, আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

দীর্ঘ ১৩ বছর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা