রাজনীতি

দেশে রাজনৈতিক সংকট নেই

সান নিউজ ডেস্ক : দেশে কোনো রাজনৈতিক সংকট নেই জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভেতরে ভয়াবহ রাজনৈতিক সংকট চলছে-কথাটা এভাবে বললে সঠিক হতো। এটি হচ্ছে বাস্তবতা।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির অভ্যন্তরে ভয়াবহ সংকট চলছে, কারণ তাদের চেয়ারপারসন সাজাপ্রাপ্ত আসামি, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক, তাদের মধ্যে অনেকেই আছেন যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্ব মানতে নারাজ। আবার অনেকেই আছেন যারা মির্জা ফখরুল সাহেবের নেতৃত্ব মানতে নারাজ। তাদের মধ্যে ভয়াবহ সংকট আছে।

আরও পড়ুন : আইসিসিকে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’

তিনি বলেন, বিএনপির অর্জন আমরা ধ্বংস করেছি, এটা সঠিক। উনারা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আমরা সেখানে থেকে সরে এসেছি। বিএনপির অর্জন; ২১ আগস্ট গ্রেনেড হামলা, ৫০০ জায়গায় একযোগে বোমা, বিএনপির সৃষ্টি শায়খ আব্দুর রহমান (বাংলা ভাই); সেগুলো এখন এ দেশে নেই। সেই বিচারে বিএনপির এসব অর্জন ধ্বংস হয়েছে। আর সেটি করার লক্ষ্যেই আমরা কাজ করছি।

মন্ত্রী আরও বলেন, দেশ গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঈর্ষণীয়ভাবে অগ্রগতি অর্জন করেছে। যেটি আজকে সমগ্র বিশ্ব সম্প্রদায় স্বীকার করছে। পাকিস্তানের পার্লামেন্টে জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করে বক্তৃতা হয়। বিশ্বব্যাংক, জাতিসংঘ সব জায়গায় প্রধানমন্ত্রীর প্রশংসা হচ্ছে, পারছে না শুধু বিএনপি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা