আন্তর্জাতিক

আইসিসিকে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে যা বলেছেন সেটাকে ‘হুমকি’ বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

মেদভেদেভ বলেছেন, ‘উত্তর সাগরে থাকা রাশিয়ান জাহাজ থেকে হেগের আদালত ভবনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কল্পনা করাই যায়।’

বুধবার (২২ মার্চ) আইসিসি উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে, তারা এসব ‘হুমকিতে চিন্তিত’।

আরও পড়ুন : রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

আইসিসি বিবৃতিতে জানায়, ‘আইনের অধীনে নিষিদ্ধ কাজগুলোর জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধা দেওয়ার এ প্রচেষ্টাগুলোর জন্য আমরা অত্যন্ত ব্যথিত।’

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার হয়ে থাকে। এটি শেষ অবলম্বনের একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আমরা সব রাষ্ট্রকে তাদের বিচার বিভাগীয় স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানাই।

আরও পড়ুন : পণ্যের দাম কমানোর চেষ্টা চলছে

প্রসঙ্গত, গত শুক্রবার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত (আইসিসি)। কিন্তু রাশিয়া এ পরোয়ানাকে মূল্যহীন হিসেবে অভিহিত করে।

গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আইসিসি জানায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছেন। ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়েছেন।

আরও পড়ুন : সিআইডি কর্মকর্তাকে তুলে নিয়ে মুক্তিপণ

তাছাড়া হেগভিত্তিক আদালত এক বিবৃতিতে জানান, ইউক্রেনের এলাকা থেকে পুতিন রাশিয়ায় শিশুদের বেআইনিভাবে স্থানান্তর করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা