আন্তর্জাতিক

রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সব মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন । শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি এবং বাইডেনের স্ত্রী জিল বাইডেনও। বুধবার (২২ মার্চ) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তারা।

আরও পড়ুন: বিশ্ব আবহাওয়া দিবস-২০২৩ টেকসই উন্নয়নে কাজ করছে সরকার

বৃহস্পতিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানদের ‘রমজান করিম’ শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ইসলামিক পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে সারা দেশ এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি এবং জিল আমাদের শুভকামনা জানাই। পবিত্র এই মাসটি রোজা, নিজেকে নতুন করে গড়ার, দাতব্য কাজ, ইবাদত এবং সমৃদ্ধির সময়।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সারা বিশ্বের কষ্ট ও বিপর্যয়ের শিকার মুসলিম সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। তার ভাষায়, ‘আমরা তুরস্ক এবং সিরিয়ার জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখব। কারণ সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পে তারা অনেক প্রিয়জনকে হারিয়েছেন এবং পাকিস্তানের জনগণের পাশেও আমরা থাকব যারা গত বছরের বিধ্বংসী বন্যার পরে নিজেদের জীবন নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে।’

আরও পড়ুন: অনিয়ম হলে জাতীয় নির্বাচন বাতিল

তিনি আরও বলেন, ‘আজ বিশেষ করে, আমরা শান্তিপূর্ণভাবে ও উন্মুক্তভাবে আমাদের বিশ্বাসের অনুশীলন, প্রার্থনা এবং প্রচার করার সার্বজনীন মানবাধিকারের কথা স্মরণ করি। মার্কিন মিত্রদের সাথে নিয়ে চীনের উইঘুরসহ নিপীড়নের মুখোমুখি হওয়া মুসলিমদের সাথে একাত্মতা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। বার্মার (মিয়ানমার) রোহিঙ্গা এবং সারা বিশ্বে নিপীড়নের সম্মুখীন অন্যান্য মুসলিম সম্প্রদায়ের সঙ্গেও একাত্মতা প্রকাশ করছে ওয়াশিংটন।’

বাইডেন আরও বলেন, ‘রমজান পালনকারী আমার সহকর্মী আমেরিকান এবং সারা বিশ্বের মুসলমানদের সবাইকে ‘রমজান করিম’। আমরা আপনাদের সাফল্যমণ্ডিত এবং শান্তিপূর্ণ রমজান কামনা করি।’

মূলত বুধবার গভীর রাতে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছে বিশ্বের কোটি কোটি মুসলমান।

রমজান মাসে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি (মৌলিক ধর্মীয় কর্তব্য)। পবিত্র এই মাসটি আত্ম-পরীক্ষার এবং ধর্মীয় একনিষ্ঠতা বৃদ্ধির সময়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

এর আগে গত মঙ্গলবার সৌদি আরবের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। এতে করে বুধবার ৩০ দিন পূর্ণ হয় শাবান মাসের। আর বৃহস্পতিবার থেকে সৌদি আরব-সহ বিশ্বের বহু দেশে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা