রাজনীতি

আ’লীগ কৃষক বান্ধব সরকার

ঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার-বীজ প্রদানসহ নানা ভাবে সহায়তা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার।

আরও পড়ুন: আরাভ খান গ্রেফতার হননি

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যাদের সাথে রাজনৈতিক জোট, আন্দোলনের জোট এবং মন্ত্রীসভা গঠন করেছে তাদের আজ মানবতাবিরোধী কার্যক্রম এবং মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ফাঁসি কাষ্ঠে যেতে হয়েছে। সুতরাং সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে থাকতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: পাকিস্তানে গাড়িতে হামলা, নিহত ১০

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার।

অনুঠানে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। একই অনুঠানে মৎস্য অধিদপ্তর এর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৪০ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

আরও পড়ুন: মাদারীপুরে ২৩ জনের ফাঁসি

বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলার ইমামদের সাথে মতবিনিময় করেন আমির হোসেন আমু এমপি। জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, ঝালকাঠি পৌর মেয়ার লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, অধ্যক্ষ মুঃ আব্দুর রশিদ। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলার বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা