রাজনীতি

তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে ফেলুন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বড় বড় কথা ছাড়ুন। তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন। ঐ ভূত আর বাংলাদেশ গ্রহণ করবে না। আজকে আমরা আমেরিকার অ্যাম্বাসেডরকে বলে এসেছি, ইট ইজ নট পসিবল টু রিটার্ন টু কেয়ারটেকার গভর্নমেন্ট এগেইন। তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ আর ফেরত যাবে না।

আরও পড়ুন: বিমানের কেন্দ্র গড়তে রোডম্যাপ জরুরি

বুধবার (২২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত ভুলে যেতে হবে। আজকে মার্কিন রাষ্ট্রদূতকে বলে এসেছি- এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না।

বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন এসে গেছে নীরব পদযাত্রায়। পদযাত্রা থেকে দাঁড়িয়ে গেছে মানববন্ধনে। এখন বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে; সামনেও যায় না, পেছনেও যায় না; ডানেও যায় না, বামেও যায় না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবৈধ দলের অবৈধ মহাসচিব বলে মন্তব্য করে কাদের বলেন, বিএনপির একটা কনস্টিটিউশন আছে। সেই কনস্টিটিউশনে কোথায় আছে ১২ বছর ধরে মহাসচিব থাকা যাবে? তিনি যে সরকারের পদত্যাগ দাবি করেন তার নিজেরই তো পদত্যাগ করা উচিত। কারণ বিএনপির কন্সিটিউটশন অনুযায়ী তিনি তো অবৈধ।

আরও পড়ুন: অনিয়ম হলে জাতীয় নির্বাচন বাতিল

তিনি বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের কাদায় পড়া গরুর গাড়ি নিয়ে একটা চিত্রকর্ম আছে। বিএনপির অবস্থা কাদায় আটকে পড়া জয়নুলের গরুর গাড়ির মতোই; নড়েও না, চড়েও না।

কাদের বলেন, ফখরুল নাকি বলেন আমরা গণতন্ত্র ধ্বংস করেছি। ভুয়া ভোটার তালিকা করে প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে তোমরা গণতন্ত্রকে কবর দিয়েছ। বিএনপির হাতে এই দেশ আর যাবে না। এই দেশ মেরামত করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা তাদের হাতে এই বাংলাকে ফিরিয়ে দেবে না।

তিনি আরও বলেন, ‘এখন তারা রাষ্ট্র মেরামতের ২৭ দফা আর সরকার উৎখাতের ১০ দফা ঘোষণা করেছে। সব ভুয়া।’

আরও পড়ুন: বাজারে পণ্যের ঘাটতি নেই

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সদস্য তারানা হালিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা