জাতীয়

নজরদারিতে আরাভ খান

সান নিউজ ডেস্ক : দুবাইয়ে পালিয়ে থাকা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, ‘আরাভের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আমাদের কাছে কোনো সহায়তা চায় বা আমাদের দূতাবাসের সহায়তা চায়, তাহলে অবশ্যই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তথ্য দিয়ে সহায়তা করব। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। এ বিষয়ে দূতাবাস যোগাযোগ রাখছে এবং তথ্য চাওয়া হলে আমরা তথ্য প্রদান করব।’

আরও পড়ুন : আইসিসিকে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’

আরাভ খানের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যত দূর জানি আরাভ খান এখন পর্যন্ত নজরদারিতে আছেন। তাকে গ্রেফতার করা হয়নি বলে আমরা জানি।’

আরাভ খানের ভারতীয় পাসপোর্ট আছে। সেক্ষেত্রে দুবাই থেকে তাকে ফেরানো কতটা জটিল হবে? এমন প্রশ্নের জবাবে সেহেলি সাবরিন বলেন, ‘ভারতের পাসপোর্টের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। কাজেই ভারতের পাসপোর্ট বাতিল করে তাকে দেশে ফেরত আনা হবে কিনা- সেটি নিয়ে ওই মন্ত্রণালয় কাজ করবে। আমাদের যে দূতাবাস আছে দুবাই ও আমিরাতে এবং আমাদের কাছে যদি তথ্য চাওয়া হয় বা কিছু জানতে চাওয়া হয়, তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করতে পারি।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবী থানাধীন সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের...

হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেস...

সূত্রাপুরে আগুনে দগ্ধ প্রবাসীর মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘ...

দুই জানাজা শেষে অপ্রতিমের দাফন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

অপ্রতিম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা