রাজনীতি

সরকারের দূরদর্শিতার অভাব 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ইউরোপ, আমেরিকা এমনকি ভারতেও যেখানে লকডাউন প্রত্যাহার করে জনজীবন আজ প্রায় স্বাভাবিক, জীবিকা চলমান। সেখানে আমাদের জীবন আজ শঙ্কার মুখে। বন্ধ করতে হয় জীবিকার সব পথ। এটা সরকারের দূরদর্শিতার অভাব।

সরকারের ব্যর্থতার জন্য জীবন-জীবিকা আজ স্তব্ধ হয়ে পড়েছে।
শুক্রবার (২ জুলাই) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসইেন মুহম্মদ এরশাদের রূহের মাগফিরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি।

তিনি বলেন, নিম্ন আয় থেকে শুরু করে মধ্যম আয়ের মানুষের জীবিকা আজ বন্ধ হয়ে গেছে। সরকারের অপরিকল্পিত নীতির কারণে পুরো জাতিকে আজ খেসারত দিতে হচ্ছে। ১৮ কোটি মানুষের মধ্যে মাত্র ৩ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছে। তাও অনেকের ভাগ্যে এখনও জোটেনি টিকার দ্বিতীয় ডোজ।

এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সুলতান মাহমুদ, মাহমুদ আলমসহ সংগঠনের নেতাকর্মীরা।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা