রাজনীতি

সরকারি প্রকল্পের কাজ বন্ধ করলেন মির্জা কাদের

নিজস্ব প্রতিবেদক: পৌরসভার অনুমতি না নিয়ে বসুরহাট পৌর এলাকায় কাজ শুরু করায় সরকারি চারটি প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন মেয়র আবদুল কাদের মির্জা।

নোয়াখালী এলজিইডি ও জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, পৌরসভার ফি জমা দিয়ে পৌর কর্তৃপক্ষের অনুমোদন নেয়া হয়নি দাবি করে বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা চলমান সাত কোটি টাকা ব্যয়ের ৪টি প্রকল্প বন্ধ করে দেন তিনি। প্রকল্পগুলো হলো-কোম্পানীগঞ্জ উপজেলা কমপ্লেক্স, মাকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, সরকারি মুজিব কলেজের দুটি ভবন ও এইচসি সরকারি উচ্চবিদ্যালয় ভবন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল জানান, সরকারি ভবন করতে হলে পৌরসভাকে ফি দিয়ে কোনো অনুমতি বা অনুমোদন নিতে হয় না জানতাম। তার পরও পৌরসভার ফির ব্যাপারে কর্তৃপক্ষের কাছে লিখব। কারণ এসব প্রকল্পের বাজেটে পৌর ফি ধরা ছিল না।

নোয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপংকর খিসা জানান, জুনের মাঝামাঝি মেয়র কাজ বন্ধ করলে আমরা পৌরসভার ফি জমা দিয়ে কাজ শুরু করি। আবার বন্ধ করছে কিনা তা তার জানা নেই।

উল্লেখ্য, নোয়াখালী এলজিইডি উপজেলা পরিষদ কমপ্লেক্স ও মাকসুদা প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সরকারি মুজিব কলেজের দুটি ভবন ও এইচসি সরকারি বিদ্যালয় প্রকল্প বাস্তবায়ন করছেন।

এ ব্যাপারে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, পৌরসভার ম্যানুয়াল ও স্থানীয় সরকার বিধি অনুযায়ী পৌরসভার ফি জমা দিয়ে অনুমতি না নিয়ে কাজ করায় পৌর আইন অনুয়ায়ী অনুমোদন নিয়ে কাজ করতে বলা হয়েছে।

তিনি বলেন, পৌর ট্যাক্সের টাকা তো জনগণের জন্যই খরচ করা হয়। এ টাকা তো মেয়রের নয়। তারা পৌরবিধি অনুযায়ী ফি জমা দিয়ে অনুমতি নিয়ে যে কোনো সময় কাজ করতে পারে। এখানে ভুল বোঝার কোনো অবকাশ নেই।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা