রাজনীতি

কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার জন্য চরএলাহীর চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে দায়ী করছেন মেয়রের অনুসারীরা।

বৃহস্পতিবার (১ জুলাই) রাত ১১টার দিকে চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনির বাড়িতে হামলার ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, খালেক মেম্বারের ছেলে বাহার উদ্দিন (৩০), হেলাল মেম্বারের ছেলে রুবেল হোসেন (২৫), জামাল উদ্দিনের ছেলে মো ইউসুফ (২৮), সিরাজ উদ্দিনের ছেলে সবুজ মিয়া (৩৫), ইলিয়াস (২৮), বেলালের ছেলে ফিরোজ (২৩), নুর উদ্দিনের ছেলে হেলাল (৪০) ও জাইদর মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে চরএলাহী ৪নং ওয়ার্ডের হেলাল মেম্বার ও আব্দুল গনির বাড়ির দিক থেকে ব্যাপক গুলি ও মানুষের চিৎকারের শব্দ শুনা যায়। পরে এগিয়ে গিয়ে কয়েকজনকে রক্তাক্ত আহত অবস্থায় দেখেন তারা।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি অভিযোগ করে বলেন, আমরা বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী। কাদের মির্জার অনুসারী হওয়ায় গত ২৫ জুন র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হওয়া সন্ত্রাসীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী রাতে আঁধারে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘুমন্ত নারী পুরুষের ওপর বৃষ্টিরমত গুলি করে। এতে আমাদের ৮ জন আহত হয়েছে। আহত সবাইকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো গনি ও তার লোকজনের সাজানো নাটক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আহতদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা