রাজনীতি

দায়িত্বে অবহেলায় মারুফ কামালকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: দায়িত্বে অবহেলার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের পদ থেকে মারুফ কামাল খান সোহেলকে অব্যাহতি দিয়েছে বিএনপি।

মারুফ কামালকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া সংক্রান্ত লিখিত চিঠি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে নিয়োজিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি জানান, আদিষ্ট হয়ে এ সংক্রান্ত চিঠি গুলশান কার্যালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এক সময়ের বাম রাজনীতির সংগে জড়িত মারুফ কামাল ২০০৯ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সংগে অসহযোগিতার অভিযোগ অনেক পুরনো।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা