বিএনপি নেতা ইশরাকের জন্মদিন আজ
রাজনীতি

বিএনপি নেতা ইশরাকের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জন্মদিন আজ সোমবার। এ উপলক্ষে রোববার দিবাগত রাত ১২টার পরপরই গুলশানে নিজ বাসভবনে পারিবারিকভাবে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় তার মা ও ভাই উপস্থিত ছিলেন।

জন্মদিন উপলক্ষে সারা দেশ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিশেষ করে তরুণ নেতাকর্মী ও ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তার আগামীর পথচলা যেন আরও সাফল্যমন্ডিত হয় সেই দোয়া করেন।

বিএনপির বৈদেশিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক ১৯৮৭ সালের এই দিনে অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকা এবং ইসমত আরার কোলজুড়ে এ পৃথিবীতে আসেন। পড়াশোনা করেছেন বাংলাদেশের স্কলাস্টিকা ও যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়র বিশ্ববিদ্যালয়ে। গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন হার্টফোর্ডশায়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ। এরপর দেশে ফিরে বাবার মতোই জনগনের সেবায় আত্মনিয়োগ করেন। অতি অল্প সময়েই এখন তিনি পুরোদস্তুর একজন রাজনীতিক। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরবর্তীতে ছেড়ে দেন ঐক্যজোটকে। এরপরই ২০২০ সালের সবশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সরকারের নির্লজ্জ ভোট ডাকাতিতে হেরে গেলেও নির্বাচনী এলাকার জনসাধারণ তাকে উপাধি দেন জনতার মেয়র হিসেবে। এরইমধ্যে সারাদেশে জনতার মেয়র হিসেবেই পরিচিতি লাভ করেছেন তরুণ এই নেতা। খুব অল্প দিনেই জয় করেছেন ভোটার, কর্মী, এবং সাধারণ মানুষের হৃদয়। করোনা মহামারীতে ইঞ্জিনিয়ার ইশরাক ছিলেন একজন প্রথম সারির যোদ্ধা, দরিদ্র এবং অসহায় মানুষের কাছে এক আশ্রয়ের ঠিকানা হিসেবেও পরিণত হয়েছেন ইশরাক হোসেন। ঠিক একইভাবে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। কর্মীর জন্য এক নিবেদিতপ্রাণ ইশরাক হোসেন।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা