রাজনীতি

নৌপথ নিরাপদ করতে হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের শীতালক্ষ্যা নদীতে সাবিত আল হাসান নামের লঞ্চ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (৫ এপ্রিল) এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এছাড়া আহতদের সুস্থতাও কামনা করেন জাপা চেয়ারম্যান।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, নৌপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা মেনে নেয়া যায় না। তিনি বলেন, নৌপথ নিরাপদ করতে হবে। তাই, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘটন করতে কার্যকর তদন্ত কমিটি গঠন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দাবি জানান তিনি।

শোকবার্তায় জিএম কাদের নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানান।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

রামুতে ট্রেনের ধাক্কায়  নারী-শিশুসহ নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরি...

রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ম...

বামনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া সড়কের বেহাল দশা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা