রাজনীতি

‘প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে’

নিজস্ব প্রতি‌বেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে।

হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা তথ্যনির্ভর এবং প্রকৃত সত্য উদঘাটন।

এসময় তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ধর্ম ব্যবসায়ীদের আঁতে ঘা লেগেছে। জনগণ ভেবেছে এ লজ্জাজনক ঘটনার পর তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন। কিন্তু এখন উ‌ল্টো দেখা যাচ্ছে চোরার মায়ের বড় গলা।

সোমবার (৫ এপ্রিল) তার বাসভবন থেকে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, এদেশ পীর আউলিয়া ও ওলামায়ে কেরামের দেশ। এখানে ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ারে পরিণত করতে খোদ ইসলাম প্রিয় জনগণই দেবে না।

তাদের একজন নেতার সোনারগাঁওর একটি রিসোর্টে অনৈতিক ঘটনার পর তাদের ফোনালাপসহ অন্যান্য বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং একজন সুন্দরী নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেয়া এখন আর গোপন নয়। এসব অনৈতিক ঘটনার সমর্থনে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের যে তাণ্ডবলীলা চলছে, তাতে এই উগ্র- সাম্প্রদায়িক, গোষ্ঠীর স্বরূপ উন্মোচিত হয়েছে।

এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে টার্গেট করেই তারা তাদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায় বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি ধর্মীয় এই অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করার জন্য মুক্তিযুদ্ধের সকল দেশপ্রেমিক জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা তাণ্ডব চালিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে দেশের জনগণ রয়েছে, সুতরাং যারা পেছন থেকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকানি দিচ্ছে এবং অর্থায়ন করছে - তাদের মুখোশও উন্মোচন করা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার সংক্রমণ ও মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন এবং সরকারের ১৮ দফা নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা