রাজনীতি

গণতন্ত্র ফেরানোর প্রশ্নে ঐক্যবদ্ধ হোন : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র ফেরানোর প্রশ্নে ঐক্যবদ্ধ না হলে আন্দোলনে সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আগে অর্জন করেন যে, আমার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। কে প্রধানমন্ত্রী হবে, হবে না- উই ডোন্ট বদার। আগে ওটা ঠিক করেন যে, ওকে নামাতে হবে, গণতন্ত্র ফেরাতে হবে, ষড়যন্ত্র থামাতে হবে। তারপরে পিপল উইল ডিসাইড কে ওই জায়গায় যাবে। তার আগে যদি বলেন আমারে একটা আসন দেবেন, আমারে এই কয়টা আসন দেবেন, আমাদের পেশাজীবীদের কয়টা দেবেন। একেক দল যদি একেকরকম বায়না শুরু করে ওই সিটটা আমারে দিতে হবে। তাহলে কস্মিনকালেও আন্দোলনে সফলতা আমরা পাবো না। এ সময় জিয়ার আদর্শ অনুসরন করে সকলকে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপির এই নেতা।

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সে কারণে বলতে চাই, আমাদের উচিত-উই শুড বি ইউনাইটেড উইদাউট এ্যানি কন্ডিশন। অনলি দ্যা কন্ডিশন-উই নিড ডেমোক্রেসি, উই ওয়ান্ট জাস্টিস।

তিনি বলেন, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শান্তি পাবে, বেগম খালেদা জিয়া শান্তি পাবে। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া তার চেয়েও রাজনৈতিক অঙ্গনে বেশি জনপ্রিয় বহুদলীয় গণতন্ত্রের তিনি প্রবক্তা, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। তারই ধারবাহিকতায় মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়া। এটা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিশ্বাস করেন। সেই পথ ধরেই সফলতার মুখ আমাদেরকে দেখাতে হবে এবং আমাদের ‘এ টু জেড’কে জনগনের আস্থায় আসতে হবে। আমরা জিয়ার উত্তসূরী হিসেবে বাংলাদেশকে যেহেতু ভালোবাসি, আমরা নিশ্চয়ই জনগনের আস্থা অর্জনের সক্ষম হবো।

সরকার বিএনপিকে ভয় পায় উল্লেখ করে দলের সিনিয়র এই নেতা বলেন, স্বৈরাচার আপনাদেরকে ভয় পায়। খালেদা জিয়া জনপ্রিয়-কেউ স্বীকার করুক বা না করুক হাসিনা স্বীকার করে। বিএনপি জনপ্রিয়–এটা হাসিনা জানে বলেই তো এই অবস্থা।

তিনি বলেন, সেকারণেই আমাদের চেয়ে বেশি জ্ঞাত আমার প্রতিপক্ষ, আমার সম্বন্ধে সে বেশি জানে। সেজন্য তারা বেশি ভয় পায়, যারা বেশি ভয় পায় তারা কিন্তু বেশি জোরে কথা বলে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের আবুল হোসেনসহ মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা