‘কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে’ 
রাজনীতি

 ‘কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে’ 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সিটির সব ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিয়োগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহাদাত হোসেন।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

শাহাদাত হোসেন বলেন, ‘ভোটের পরিবেশ আমার জন্য এক রকম, সাধারণ ভোটারদের জন্য অন্য রকম। আমার বাড়ির একাধিক লোক, এমনকি ভোট দিতে আসলে আমার বাসার দারোয়ানকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে ৬৩৬টি ভোট। কিন্তু ভোগগ্রহণ শুরুর পর দুই ঘণ্টা পার হলেও আমিসহ ৯টি ভোট পড়েছে।’

বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘ভোটারদের না আসার জন্য সব চেষ্টা করা হচ্ছে। আমি তো প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন করছি। প্রশাসন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীর মতো কাজ করছে।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা