জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি : আইনমন্ত্রী
রাজনীতি

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজপথের বিরোধী দল বিএনপি থেকে ধন্যবাদ প্রত্যাশা করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয় সেটা কারো কাছ থেকে শেখার প্রয়োজন নাই। ওনাদের (বিএনপি নেতাদের) ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা নির্বাচন করছি, জনগণের ভোট দেওয়ার অধিকার চলে গিয়েছিল, সেই অধিকার ফিরে দিয়েছি।

বুধবার (২৭ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উপস্থাপন করলে সেই প্রস্তাবের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব করেন বিরোধী দলীয় সংসদ সদস্যগণ। সেই প্রস্তাবের পক্ষে কথা বলতে গিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ ও রুমিন ফারহানা নির্বাচন নিয়ে কথা বলেন। তার জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ওনারা নির্বাচন নিয়ে কথা বলেন। আমরা সকলেই একেবারে কালকে জন্ম নিয়েছি তা তো না। আমরা জিয়াউর রহমানের হ্যাঁ না ভোট সেটাও দেখেছি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনও দেখেছি। সব দেখেই এখানে এসেছি। ব্যালট বাক্স পাওয়াই যেত না। এই যাদের ইতিহাস তাদের কাছ থেকে অন্তত আমাদের নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয়, সেটা শেখার প্রয়োজন নাই।

তার আগে নির্বাচন ব্যবস্থা নিয়ে হারুনুর রশীদ বলেন, আইন করে কি করব? সংবিধানের সংশোধনী নিয়ে আসুন। সংবিধানের ১১তম অনুচ্ছেদে বলা হচ্ছে প্রশাসনের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবে। কিন্তু আজকে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। নির্বাচনের নামে দেশে তামাশা হচ্ছে ভোটারদের সাথে। সুতরাং আপনি আইনটা সংশোধন করে আইন নিয়ে আসেন। সংসদ নেতা প্রশাসনে যে যে জায়গায় বাছাই করে নিয়োগ দেবে তারাই দায়িত্ব পালন করবে তাহলে তো ভোটের নামে তামাশা, ভোটের নামে প্রহসন করার কোন প্রয়োজন নাই। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হচ্ছে সেখানে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। আমি একটুও অসত্য বলছি না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা