সংগৃহীত ছবি
রাজনীতি

লন্ডনের উদ্দেশে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: আজ ১০ দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ নভেম্বর) সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১ নম্বর) সস্ত্রীক নিয়ে রাজধানী ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন: বায়ুদূষণে ঢাকা ৭ম স্থানে

তার আগে, শুক্রবার (২৯ নভেম্বর) বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনূস আলী গণমাধ্যমকে জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮.২০ মি. সস্ত্রীকে নিয়ে রাজধানীর ছাড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর লন্ডনে তিনি বিএনপির দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একান্ত বৈঠকে মিলিত হবেন।

জানা যায়, বিএনপি মহাসচিব দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, সকল দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করার ইস্যু নিয়ে তিনি লন্ডন যাচ্ছেন।

এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি, এমনটি জানিয়ে সেখানকার বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে তারা বিমানবন্দরে যাবেন। এর পরে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রয়েল রিজেন্সিতে ‘বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য ও সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান বক্তা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

সার মজুত: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজে...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

নানান রোগে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা