বাজার শোষক (ছবি: প্রতীকী)
মতামত

বাজার শোষকদের কবলে ভোক্তা

মাহবুব হাসান: নিত্যপণ্যসহ শাকসবজির দাম ক্রমাগত বাড়ছেই। মাছ ও ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী। কাঁচাবাজারের নিত্যপণ্য বাংলাদেশেই উৎপাদিত হয়; কিছু প্রাকৃতিকভাবে, কিছু আবাদ করে। গ্রামে শাকসবজি কেনা যায় এর চেয়ে অনেক কম দামে। রংপুর, টাঙ্গাইল, পাবনা, সিরাজদীখান, নরসিংদী, পাংশা, কুষ্টিয়া, জামালপুর বা ঢাকার চারপাশ থেকে আসা শাকসবজির দাম ঢাকার বাজারের সঙ্গে অনেক তফাত।

অনেকেই বলেন, সড়কে শ্রমিক, পুলিশ ও রাজনৈতিক দলের চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছে বাজারের অসাধু ব্যবসায়ীদের কারসাজি। বাজার তদারকির দায়দায়িত্ব যাদের, তাদের কাছে কি খুচরা দোকানিরা কম দামে পণ্য বিক্রি করেন? নাকি তারা বাজারেই যান না? বাজারে গেলে দাম নিয়ন্ত্রণের দণ্ডটি নিয়ে যান, নাকি হাত পেতে অনেকেই অবৈধভাবে টাকা তোলার জন্য যান? খুচরা বিক্রেতারা যদি পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কেনেন, তাহলে তো ভোক্তাকে বেশি দামে কিনতেই হবে- এ কথা অনেকেই বলেন। কথা হচ্ছে, পাইকারি বাজারে কেন নিয়ন্ত্রণ নেই? উৎপাদন পর্যায়ে দাম বাড়ানো হলে তাদের কাছে থেকে জবাব আসে- আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। এই যে চক্র তৈরি করে, অজুহাত দাঁড় করিয়ে দাম বাড়ানোর রীতি চলছে, এর কি লাগাম টানা যায় না?

ভোজ্যতেলের কথায় আসা যাক। যারা অপরিশোধিত ভোজ্যতেল আমদানি করে বোতলে ভরেন, তারাই মূলত দাম বাড়িয়ে থাকেন। মিল থেকে পাইকারি বাজার, তারপর খুচরা বাজারে যায় সেই তেল। উৎস থেকে যে পরিমাণ দাম বাড়ানো হয়, পাইকারি বাজারে সেটা আরও বেড়ে যায় লাভের সূত্রানুযায়ী। এই প্রক্রিয়াকে আমরা নাম দিতে পারি লাভের লোভ। জগতের অনেক মানুষই লোভী। ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ।

এই লোভের ভেতর থেকেই বাজারি লোভের জন্ম। শিল্পকারখানা থেকে কাঁচাবাজার- প্রতিটি স্তরে লোভের বাণিজ্য চলছে। বাজারের উচ্চ স্তর থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই একই চক্রের মানুষ। এদের বাইরে কেবল ভোক্তাশ্রেণি। আর এই ভোক্তাশ্রেণি নাজেহাল হচ্ছে। এরা অসংগঠিত জনশক্তি। এরাই বাজার শোষকদের হাতে বন্দি। এই বন্দিদশা এমন এক রশিতে বাঁধা, তার রূপ আমরা দেখি না, দেখতে দেওয়া হয় না। সেই অদৃশ্যপ্রায় দড়ির মাথাটা ক্ষমতার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। সরকার ভোজ্যতেলের ওপর থেকে ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করেছে। তাতে তেলের দাম কমবে। কিন্তু কত কমবে? উত্তরটা সন্তোষজনক নয়। তবে দাম বাড়লেও আমাদের তা সহ্য হয়ে যায়।

এই খেলা খুবই সরল, কিন্তু জটিল তার ধ্যান-ধারণা। সমাজের প্রতিটি স্তরই লাভের নকশায় সাজানো। শত শত বছর ধরে এই চর্চাই আমাদের সহ্য করতে শিখিয়েছে। মানুষের রাজনৈতিক লোভ আর সামাজিক লোভের সঙ্গে জীবনযাপনের লোভের কোনো পার্থক্য নেই। কেবল আমরা সেই পরিপ্রেক্ষিত নিয়ে ভাবি না। সমাজের এই সংকট মোচন কি সম্ভব? সম্ভব বললেও বিতর্ক উঠবেই। এটাই আমাদের অনেকের রাজনৈতিক ও সামাজিক স্বভাব।

আর ওই স্বভাবের নির্মাতা ওই মানুষই, যারা ক্ষমতা ও লোভের বাণিজ্যকে এই চক্রের মাধ্যমে প্রবাহিত করছেন। এই চক্রগুলো পৃথক করলে গোটা সমাজব্যবস্থাই ভেঙে পড়বে। কারণ সেই ভাঙন প্রতিস্থাপনে যে সমাজ ব্যবস্থা থাকা প্রয়োজন, সেটা আমরা নির্মাণ করিনি। পুঁজিবাদী ধ্যান-ধারণাই আমাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়। কিন্তু এর ত্রুটি আমরা সারাতে পারি না। এটাই আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক ব্যর্থতা।

আমাদের দেশের কোনো সরকারই বাজারের দায় অতীতে নেয়নি, কখনও হয়তো নেবেও না। তত্ত্বকথা আর বাজারের বাস্তবতা এক কথা নয়। তত্ত্ব দিয়ে বাজার বিচার-বিশ্নেষণ করা যায় এবং এর সমাধানের পথও দেখানো সম্ভব। কিন্তু প্রয়োগ বাস্তবে কঠিন। কারণ বেশিরভাগই অভ্যস্ততা থেকে ফিরে নতুন ব্যবস্থায় আসতে চায় না, পারেও না। কিন্তু আমরা চাই গণমানুষ তাদের অধিকার নিয়ে জেগে উঠুক এবং কায়েম করুক মানবিক সমাজের অধিকার।

আরও পড়ুন: ইমরান খান শ্যাম না কুল রাখবেন?

সর্বস্তরের দায়িত্বশীলদের জবাবদিহির কেন্দ্রে নিতে পারলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা জোরদার করা যেত এবং সুফলও মিলত। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে- এই বাস্তবতা অস্বীকার না করে বাজার নিয়ন্ত্রণে নির্মোহ অবস্থান নিতেই হবে। বাজার শোষকদের হাত থেকে ভোক্তার নিস্তারের পথ বাতলাতেই হবে।

ড. মাহবুব হাসান: কবি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

গাইবান্ধায় এক মঞ্চে জনতার মুখোমুখি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ...

লাঙ্গলে ভোট দিলে ধুবনী কঞ্চিবাড়ীকে উপজেলা করা হবে, জাপা মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করে জ...

শান্তি,সমৃদ্ধির ও চাঁদাবাজ মুক্ত কেশবপুর গড়তে চাইঃ অধ্যাপক মোক্তার আলী

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা এক...

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে?

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্প...

নিখোঁজ ওয়ালিউল্লাহ-মোকাদ্দাসের সন্ধানের দাবি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা