সংগৃহীত
আন্তর্জাতিক

হেপাটাইটিসে প্রতিদিন সাড়ে ৩ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে হেপাটাইটিস ভাইরাসে প্রতিদিন সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। বিশ্বব্যাপী এই সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন : ঈদের দিনেও ইসরায়েলের হামলা, নিহত ২৫

মঙ্গলবার (৯ এপ্রিল) সতর্ক করে দ্বিতীয় বৃহত্তম সংক্রামক ঘাতকের বিরুদ্ধে লড়াই করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রতিবেদনে বলা হয়, হেপাটাইটিস ভাইরাসে প্রতিদিন সাড়ে ৩ হাজারেরও বেশি লোক মারা যাচ্ছে এবং বিশ্বব্যাপী এই সংখ্যা বাড়ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার সতর্ক করেছে। হেপাটাইটিস রিপোর্ট প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, প্রতি বছর ১৩ লাখ মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে। যা যক্ষ্মায় মৃত্যুর সমান।

আরও পড়ুন : ছত্তিশগড়ে বাস খাদে পড়ে নিহত ১২

ডব্লিউএইচওর প্রকাশিত তথ্য মতে, বিশ্বজুড়ে ১৮৭টি দেশের রিপোর্ট অনুসারে- ২০১৯ সালে যেখানে ১১ লাখ মানুষের মৃত্যু হয়েছিল হেপাটাইটিসে, সেখানে ২০২২ সালে মৃত্যু হয়েছে ১৩ লাখ মানুষের। এর মধ্যে ৮৩ শতাংশ মৃত্যুর কারণ হেপাটাইটিস বি।

অন্যদিকে হেপাটাইটিস সি কেড়েছে ১৭ শতাংশ মানুষের প্রাণ। আর এই সব মৃত্যুর ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ মৃত্যুই হয়েছে বাংলাদেশ, চীন, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া ও ভিয়েতনামে।

মনে করা হচ্ছে, ২০২২ সালেই হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়েছিলেন ২৫ কোটিরও বেশি মানুষ। হেপাটাইটিস সি-এর ক্ষেত্রে সংখ্যাটা ৫ কোটি। আক্রান্তদের মধ্যে অর্ধেকই ৩০-৫৪ বছর বয়সী মানুষ। ১২ শতাংশ নাবালক। নারী ও পুরুষদের মধ্যে দেখলে আক্রান্তের ৫৮ শতাংশই পুরুষ।

আরও পড়ুন : ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিলিস্তিনে ঈদ উদযাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট অনুযায়ী, ভাইরাল হেপাটাইটিসে মৃত্যু বেড়েই চলেছে। ২০১৯ সাল থেকে রিপোর্ট দেখলে বোঝা যাবে, ১৮৭টি দেশে হেপাটাইটিসে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ লাখ মানুষের। এই সংখ্যা বেড়ে চলেছে।

ডব্লিউএইচওর সমীক্ষা বলছে, বিশ্বজুড়ে ২৫ কোটির বেশি মানুষ হেপাটাইটিস নিয়ে বেঁচে আছেন।

আরও পড়ুন : রাশিয়ায় ডুবছে শহর, পালাচ্ছেন বাসিন্দারা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, ‘এই রিপোর্ট বিপন্ন দৃশ্যকে তুলে ধরছে। যদিও হেপাটাইটিসের সংক্রমণ ও মৃত্যু রুখতে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবুও খুব অল্প মানুষেরই হেপাটাইটিস ধরা পড়ে ও চিকিৎসা করা সম্ভব হয়। এই পরিস্থিতিতে ডব্লিউএইচও এই রোগের প্রকোপ থেকে বাঁচতে সব দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রসঙ্গত, লিভারের মারাত্মক অসুখই হলো হেপাটাইটিস। মূলত লিভারের প্রদাহজনিত অসুখ এটি। হেপাটাইটিসের কারণ ভাইরাল ইনফেকশন। এর নানা ধরন আছে। হেপাটাইটিস-এ এবং ই সংক্রমিত হয় দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে। আর হেপাটাইটিস-বি, সি এবং ডি সংক্রমিত হয় রক্তের মাধ্যমে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা