সংগৃহীত
আন্তর্জাতিক

মোজাম্বিকে ফেরিডুবিতে শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মোজাম্বিকে ফেরিডুবিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এছাড়া এই ঘটনায় আরও ২০ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : গাজায় হামলায় নিহত বেড়ে ৩৩২০৭

মঙ্গলবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি বোট ডুবে ১০০ জনেরও বেশি লোক মারা গেছেন বলে দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি সোমবার জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় প্রায় ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : তিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহত ১৩

আফ্রিকার এই দেশটির মেরিটাইম ট্রান্সপোর্ট ইনস্টিটিউটের (ইন্ট্রাসমার) একজন কর্মকর্তা বলেছেন, ১৩০ জন যাত্রী বহনকারী এই নৌযানটি আসলে একটি ওভারলোডেড ফিশিং বোট ছিল এবং এতে যাত্রী পরিবহনের লাইসেন্স ছিল না।

ইন্ট্রাসমার-এর প্রশাসক লোরেঙ্কো মাচাদো বলেন, গত রোববার এই ফেরিটি নামপুলা প্রদেশের লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে লোকেদের নিয়ে যাচ্ছিল। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, জোয়ারের ঢেউয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এটি ডুবে গেছে।

নামপুলা প্রদেশের সেক্রেটারি অব স্টেটের অফিস জানায়, যাত্রীরা কলেরা প্রাদুর্ভাবের কারণে পালিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : পাকিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ২

প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি বলেছেন, তিনি এই ট্র্যাজেডিতে দুঃখ পেয়েছেন এবং তদন্তের জন্য আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় এই দেশটির পরিবহন মন্ত্রীকে দ্বীপে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তার অফিস বলেছে, ‘মোজাম্বিক সরকার পরিস্থিতি মূল্যায়ন করতে আগামীকাল বৈঠক করবে এবং এই ঘটনার প্রভাব কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

প্রসঙ্গত, মোজাম্বিক এবং আফ্রিকার দক্ষিণাঞ্চলের অন্যান্য দেশ গত বছর থেকে কলেরার প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে। মোজাম্বিকের সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে দেশটিতে ১৫ হাজার ৫১ জন কলেরায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৩২ জন মারা গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা