ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিলিস্তিনে ঈদ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: ঈদ মানে খুশি, আনন্দ, অনুষ্ঠান, উৎসব ইত্যাদি। দীর্ঘ এক মাস রোজা রাখার পর খুশির বার্তা নিয়ে আসে সারা বিশ্বের মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ২

এবারের ঈদ সারা বিশ্বের মুসলিমদের জন্য আনন্দের বার্তা নিয়ে এলেও, ফিলিস্তিনের গাজা উপতক্যার পরিস্থিতি ভিন্ন। টানা ৬ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু, প্রিয়জন হারানোর বেদনা, তীব্র অনাহার-দুর্ভিক্ষের মধ্যেই ফিলিস্তিনে এসেছে ঈদ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সব কষ্ট-বেদনাকে পাশ কাটিয়ে ঈদকে বরণ করে নিয়েছেন ফিলিস্তিনিরা।

এমনকি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আনন্দ উদযাপনে রাস্তায়ও নেমে আসেন তারা। ঈদ উপলক্ষ্যে ভূখন্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আরব ও মুসলিম দেশগুলোকে শুভেচ্ছা জানিয়েছে।

আরও পড়ুন: গাজায় জ্বালানি পাঠাচ্ছে ইরাক

বুধবার (১০ এপ্রিল) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরা বলছে, রমজানের সমাপ্তি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ফিলিস্তিনিরা তাকবীর পাঠ করে ও মহান আল্লাহর প্রশংসা করে রাস্তায় নেমে এসেছেন।

গাজা উপত্যকায় এবারের ঈদ এমন এক সময়ে এসেছে, যখন এ ভূখণ্ডটি ব্যাপক অবরোধের পাশাপাশি ৬ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলা, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও খাদ্য সংকটের মধ্যে রয়েছে।

ঈদ উপলক্ষ্যে ফিলিস্তিনিদের উদ্দেশে এক বার্তা দিয়েছে হামাস। ওই বিবৃতিতে হামাস ফিলিস্তিনিদের তাদের শক্তি ও অবিচলতার জন্য অভিনন্দন জানিয়েছে।

আরও পড়ুন: তিউনিশিয়ায় নৌকাডুবিতে নিহত ১৩

মূলত গাজার ফিলিস্তিনিরা কয়েকদিন আগেই ইসরায়েলের আক্রমণের ৬ মাস পূর্ণ করেছে এবং সেই আগ্রাসন এখনো চলছে।

টেলিগ্রামে উপত্যকাটির ক্ষমতাসীন দল হামাসের দেয়া বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে, জেরুজালেমে, অধিকৃত ফিলিস্তিনের পাশাপাশি সারা বিশ্বের বাস্তুচ্যুত শিবিরে থাকা মানুষ গাজায় আমাদের ও আমাদের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেছে বলে আমাদের জনগণকে নিশ্চিত করছি।

এ সময় পবিত্র ঈদুল ফিতরের আগমন উপলক্ষ্যে আরব ও ইসলামিক দেশগুলোকে অভিনন্দন জানিয়ে ফিলিস্তিনিদের জন্য ও ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে সবার প্রকৃত সমর্থন বাড়তে থাকবে বলে আশা প্রকাশ করে হামাস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা