ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি

বর্ষবরণে মেতেছে রাখাইন সম্প্রদায়

এম.এ আজিজ রাসেল : পানি নিয়ে অপেক্ষমান রাখাইন তরুণীরা। আর রঙ—বেরঙের পোষাক পরে নেচে—গেয়ে প্যান্ডেলে আসছে কিশোর—তরুণের দল। প্যান্ডেলে পৌঁছালেই শুরু হয় একে— অপরকে লক্ষ্য করে জল নিক্ষেপ। এটা রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহি জলকেলি উৎসব বা সাংগ্রাইন পোয়ে।

আরও পড়ুন : অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

সোমবার (১৭ এপ্রিল) শহরের ১১টি প্যান্ডেলে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

রাখাইনদের বিশ্বাস, এই মঙ্গলজল ছিটানোর মধ্য দিয়ে মুছে যায় পুরাতন বছরের ব্যথা,বেদনা, গ্লানি, অপ্রাপ্তি আর অসঙ্গতি। এতে নতুন বছরকে শুচিতার মাধ্যমে বরণ করা হয়ে থাকে সকলের মঙ্গল কামনায়।

আরও পড়ুন : পদ্মায় ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু

সর্ববৃহৎ এ সামাজিক উৎসবকে ঘিরে রাখাইন পল্লীগুলো বইছে আনন্দ—উচ্ছাসের। আর এতে শিশু—কিশোর ও তরুণ—তরুণীরা নাচে—গানে মেতে উঠেছে।

রাখাইন সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয়দের পদভারে মুখরিত হয়ে উঠেছে উৎসবস্থল। এ যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি।

আরও পড়ুন : গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন হ্লা রাখাইন বলেন, রোববার (১৬ এপ্রিল ) শেষ হয়েছে রাখাইন বর্ষ ১৩৮৪ সন। আর রোববার থেকে শুরু হয়েছে নতুন ১৩৮৫ রাখাইন বর্ষ।

জলকেলি বা সাংগ্রেং পোয়ে ধর্মীয় কোন রীতি নয়, সামাজিক রীতি মতে রাখাইন সম্প্রদায় এই উৎসবের আয়োজন করে থাকে। এই উৎসব চলবে আগামী মঙ্গলবার (১৯ এপ্রিল) পর্যন্ত।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

জেলার সদর সহ রামু, টেকনাফ, মহেশখালী, পেকুয়া, চকরিয়া উপজেলার রাখাইন পল্লীগুলোর অন্তত অর্ধ শতাধিক প্যান্ডেলে এই উৎসব পালিত হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা