সারাদেশ
অদিতা হত্যার মামলা

গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা শহর মাইজদীতে চাঞ্চল্যকর অদিতা হত্যাকান্ডের ঘটনার ৭ মাস পর অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গেলো বছরের ২২ সেপ্টেম্বর বিকেলে জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়নপুর এলাকায় নিজ বাসায় নির্মমভাবে খুন হন নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪)। হত্যা মামলায় তার গৃহশিক্ষক আবদুর রহিম রনির বিরুদ্ধে আদালতে ৭ মাস পর অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

আরও পড়ুন: ভোলায় ছাত্রলীগ সম্পাদকের সংবাদ সম্মেলন

সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার এস আই স্পেসল্যাব চৌধুরী প্রমোজ জেলার মুখ্য বিচারিক আদালতের জিআরও অফিসে এ অভিযোগপত্র জমা দেন।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, মামলার তদন্তে ৩১ জন স্বাক্ষীর স্বাক্ষ, আসামির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, হত্যায় ব্যবহৃত ছোরা, ভিকটিম ও আসামির জামা কাপড়সহ অন্যন্য আলামত জমা দেওয়া হয় বলে জানান তিনি।

চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্রে স্কুলছাত্রী অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি তাকে একা ঘরে ধর্ষণের চষ্টা করে ব্যর্থ হয়ে বালিশ চাপা দিয়ে এবং গলা কেটে হত্যা করে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

প্রসঙ্গত: ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়নপুর এলাকায় নিজ বাসা থেকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতার (১৪) রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহতের মা রাজিয়া সুলতানা রুবি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন এ ঘটনায় অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে গ্রেফতার করে পুলিশ। পরে অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা