ছবি-সংগৃহীত
জাতীয়

হিরো আলমকে হুমকিদাতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতাকে শনাক্তের পর আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : আমি ডিবির প্রতি কৃতজ্ঞ

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে হুমকিদাতা আবু আহমেদকে গ্রেফতার করে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, আবু আহমেদকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

এর আগে সোমবার (২৬ জুলাই) রাতে অপরিচিত একটি নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম।

আরও পড়ুন : ডিবি কার্যালয়ে হিরো আলম

হিরো আলমের দাবি, 01323792087 নম্বর থেকে কল আসে। নিজের নাম পরিচয় না দিয়ে বার বার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে। হুমকি দিয়ে বলে আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিবো। আমি আসতেছি, তোর পায়ুপথে বাঁশ দিবো। মামলা দিছোস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি। বার বার গালিগালাজ করে, আর অনবরত হুমকি দিতে থাকে৷

জিডির পর হিরো আলম বলেন, আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি গুলশানে নির্বাচন করতে এসে মার খেয়েছি, আজকে হত্যার হুমকি পেলাম। আমি মনে করছি কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রটেকশনেও রক্ষা পায় না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

আরও পড়ুন : সেপ্টেম্বরে ডিজিটাল আইন সংশোধন

তিনি আরো বলেন, আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। হত্যার হুমকির বিষয়টি ইতোমধ্যে আমি ডিবি পুলিশ, বনানী থানা পুলিশকে জানিয়েছি, হাতিরঝিল থানায় জিডি করেছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা