ছবি: সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ঐতিহাসিক মুজিবনগর দিবস 

সান নিউজ ডেস্ক : আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন : আব্রাহাম লিংকন’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (১৭ এপ্রিল) ৪ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। ২৫ রমজান ১৪৪৪ হিজিরী।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন : পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ

ঘটনাবলী :

১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সঙ্গে ভারতীয় দ্বীপপুঞ্জ খোঁজার চুক্তি করেন।

১৬২৯ - প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু হয়।

১৭৮১ - ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন।

১৮৩৯ - গুয়াতেমালা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৮৯৪ - রুশ জননেতা ও সোভিয়েত প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের জন্ম।

১৮৯৯ - এই দিনে কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

১৯১৫ - এক যুদ্ধে বিশ্বে প্রথমবারের মত শ্বাসরোধক গ্যাস ব্যবহৃত হয়।

১৯২০ - আমেরিকান প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়।

১৯৪১ - ব্রিটিশ সেনাবাহিনী ইরাকে প্রবেশ করে।

১৯৪৬ - ফরাসি দখলদারিত্ব থেকে সিরিয়ার স্বাধীনতা লাভ।

১৯৫৩ - কম্বোডিয়া ফরাসীদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭১ - কুষ্টিয়া জেলার (বর্তমানে মেহেরপুর জেলা) বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।

১৯৭৫ - কম্বোডিয়ান গৃহযুদ্ধের অবসান, খেমার রুজ রাজধানী নমপেন থেকে আটক হয়।

আরও পড়ুন : সাঁওতাল সম্প্রদায়ের পাতাবাহা উৎসব শুরু

জন্মদিন :

১৬৭৬ - প্রথম ফ্রেডরিক, ইডেনের রাজা।

১৮৩৮ - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি কবি।(মৃ. ১৯০৩)

১৮৫৩ - রসরাজ অমৃতলাল বসু, বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা।(মৃ. ০২/০৭/১৯২৯)

১৮৮২ - রবার্ট মরিসন ম্যাকাইভার, স্কটীয় বংশোদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী।

১৮৯৭ - থর্নটন ওয়াইল্ডার, আমেরিকান ঔপন্যাসিক ও নাট্যকার।

১৯১৫ - সিরিমা রাতওয়াত ডায়াস বন্দরনায়েকে, শ্রীলংকান রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।

১৯১৬ - সিরিমাভো বন্দরনায়েকে, শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী।

১৯১৮ -সুনীল জানা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি ফটো সাংবাদিক।(মৃ.২০১২)
উইলিয়াম হোল্ডেন, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮১)

১৯২৩ - লিন্‌জি অ্যান্ডারসন, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৫৯ - শন বিন, ইংরেজ অভিনেতা।

১৯৭২ - মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড়।

১৯৭২ - জেনিফার গার্নার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৭২ - ইয়ুইচি নিশিমুরা, জাপানি সাবেক ফুটবলার ও রেফারি।

১৯৭৪ - ভিক্টোরিয়া বেকহ্যাম, ইংরেজ গায়িকা, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।

১৯৮৪ - রাফায়েল পালাডিনও, ইতালিয়ান ফুটবলার।

১৯৮৫ - রুনি মেয়ারা, মার্কিন অভিনেত্রী।

আরও পড়ুন : গ্যারি কিমোভিচ কাসপারভের জন্ম

মৃত্যুবার্ষিকী :

৭৪৪ - দ্বিতীয় আল-ওয়ালিদ, উমাইয়া খলিফা।

১০৮০ - তৃতীয় হেরাল্ড, ডেনমার্কের রাজা।

১৭৯০ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকার প্রতিষ্ঠাতা জনকদের মধ্যে একজন ও একাধারে লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, রাজনীতিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, কৌতুকবিদ, গণআন্দোলনকারী এবং কূটনীতিক।(জ.১৭০৬)

১৮৯২ - আলেকজান্ডার ম্যাকেঞ্জি, স্কটিশ বংশোদ্ভূত কানাডিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৯২৯ - সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।

১৯৪২ - জঁ-বাতিস্ত পেরাঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।

১৯৬১ - বিমলচন্দ্র সিংহ, সংস্কৃত সাহিত্য দর্শনশাস্ত্রে ও ফরাসি ভাষার সুপণ্ডিত ও চিন্তাশীল লেখক। (জ .০১/১২/১৯১৭)

১৯৭১ - গোলাম মোস্তফা, বাংলাদেশের একজন রাষ্ট্রীয় তালিকাভুক্ত শহীদ বুদ্ধিজীবী।(জ.২৩/১১/১৯৩৯)

১৯৭৫ - ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ, আদর্শ শিক্ষক দার্শনিক ও ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি। (জ.০৫/০৯/১৮৮৮)

১৯৭৬ - হেনরিক ডাম, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ প্রাণরসায়নী ও শারীরবিজ্ঞানী।

১৯৮৩ - প্রবোধকুমার সান্যাল, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সাংবাদিক ও পরিব্রাজক। (মৃ.০৭/০৭/১৯০৫)।

১৯৯৪ - রজার স্পেরি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান স্নায়ুমনোবিজ্ঞানী।

২০০৪ - ইসরাইলের হেলিকপ্টার গানশিপ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের অন্যতম শীর্ষ সংগ্রামী ব্যক্তিত্ব ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা আব্দুল আজিজ রানতিসি মর্মান্তিকভাবে শহীদ হন।

২০০৮ - এমে সেজায়ার, মার্তিনিকের ফ্রাঙ্কোফোন কবি, লেখক, এবং রাজনীতিবিদ।

২০১৪ - গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, নোবেল পুরস্কার বিজয়ী কলম্বিয়ার সাংবাদিক ও লেখক।

২০১৫ - ইজ্জাত ইব্রাহিম আদ-দাউরি, ইরাক ফিল্ড মার্শাল ও রাজনীতিবিদ।

২০২০ - যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।

আরও পড়ুন : রিকার্দো গাব্রিয়েল আলবারেসের জন্মদিন

দিবস :

ঐতিহাসিক মুজিবনগর দিবস।

প্রতিবছর ১৭ই এপ্রিল বাংলাদেশে মুজিবনগর দিবস পালিত হয়। এ দিবসটি একটি স্বাধীন ভূখণ্ড হিসাবে বাংলাদেশ-এর অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত।

মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিলো। শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পাকিস্তানে কারাগারে বন্দী। তাঁর অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খন্দকার মোশতাক আহমেদ , ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়। অন্তর্বর্তী সরকার জেনারেল এম এ জি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেয় এবং মেজর জেনারেল আব্দুর রবকে চিফ অব স্টাফ নিযুক্ত করে। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে এই যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা