সংগৃহীত ছবি
বিনোদন

অর্জুন মালাইকার বিচ্ছেদে সিলমোহর

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরা দু’জনেই দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন। যদিও কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন: ফের নিষিদ্ধ মামুনের সিনেমা

তবে এবার বিচ্ছেদ গুঞ্জনে যেন আনুষ্ঠানিক সিলমোহর টানলেন অর্জুন। সম্প্রতি মুম্বইয়ের এক দীপাবলির অনুষ্ঠানে হাজির হন অভিনেতা। সেখানে দর্শক তাকে দেখেই মালাইকার কথা জানতে চান। জবাবে অভিনেতা হেসে বলেন, ‘এখন আমি সিঙ্গেল’।

পেছন থেকে একজনকে উদ্দেশ্য করে অর্জুন বলতে থাকেন, এরা বলছে টল অর হ্যান্ডসাম, আমার মনে হলো- বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে যান বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’। ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়। চার বছর পর দু’জনের ছেলে আরহানের জন্ম হয়।

২০১৬ সালে হঠাৎই ভক্তদের অবাক করে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয় তাদের। এরপরই নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা।

প্রথমে সম্পর্ক নিয়ে বেশ লুকোছাপা ছিল অর্জুন-মালাইকার। কিন্তু এরপর খুল্লমখুল্লা প্রেম। সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করতে থাকেন দুই তারকা।

শোনা যায়, মালাইকার পাশে থাকার জন্য বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। দুজন হেঁটেছেন ভিন্ন ভিন্ন পথে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা