লাইফস্টাইল

সুজির কাটলির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সুজির কাটলি বেশ পরিচিত। সুজির কাটলি তৈরি করার জন্য প্রয়োজন নেই খুব বেশি উপকরণেরও। বাড়িতে চিনি, সুজি আর ঘি থাকলেই এটি তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: জলপাইয়ের মিষ্টি আচার রেসিপি

তৈরি করতে যা যা লাগবে:

সুজি- ২ কাপ, চিনি- দেড় কাপ, পানি- ১ কাপ, ঘি- ১/২ কাপ, গরম মশলা-তেজপাতা ১ টি, এলাচ- ২ টি, দারুচিনি- ২ টুকরা, চিনা বাদাম ও কিশমিশ- ১/২ কাপ।

যেভাবে তৈরি করবেন:

আরও পড়ুন: রূপচর্চায় আপেল

শুকনা ফ্রাইপ্যানে সুজি ভেজে নিতে হবে। চুলার আঁচ মাঝারি রেখে ১০ মিনিট সুজি ভেজে নিতে হবে। সুজির রং যেন লালচে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আলাদা প্যানে ঘি গরম দিয়ে তাতে গরম মসলাগুলো দিয়ে দিতে হবে। এরপর চিনি ও পানি দিয়ে দিতে হবে। চিনির পানি কমে আসা শুরু হলে বাদাম ও কিশমিশ দিয়ে দিতে হবে। চিনির সিরা বেশ ঘন হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা সুজি দিয়ে ঘন ঘন নাড়তে হবে। এসময় সুজি দ্রুত নেড়ে ঘন সিরার সঙ্গে মিশিয়ে দিতে হবে। নাড়তে নাড়তে সুজি প্যান থেকে ছেড়ে ছেড়ে আসলে প্লেটে সামান্য ঘি মেখে সুজি ঢেলে নিতে হবে। প্লেটে সুজি সমান ভাবে বিছিয়ে ছুরি দিয়ে কেটে নিলেই তৈরি মজাদার সুজির কাটলি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা