সংগৃহীত
লাইফস্টাইল

টুটি ফ্রুটি কেকের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বিভিন্ন আয়োজন হোক বা ঘরোয়া আড্ডা, খাবারের তালিকায় কেকের নামটা থাকে উপরের দিকেই। নানাভাবে এই কেক তৈরি করা যায়। টুটি ফ্রুটি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু কেক। এই কেক দেখতে দারুণ। বিশেষ করে শিশুদের কাছে বেশ পছন্দের। চলুন জেনে নেওয়া যাক টুটি ফ্রুটি কেক তৈরির রেসিপি-

আরও পড়ুন: স্পাইসি চিকেন স্টিকের রেসিপি

কেক তৈরিতে যা লাগবে

ডিম- ৪টি, ময়দা- ১কাপ, বেকিং পাউডার- ১ চা চামচ, চিনি- ১কাপ, তেল- ১কাপ, ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ, টুটি ফ্রুটি- ১/২ কাপ।

টুটি ফ্রুটির জন্য যা যা লাগবে:

কাঁচা পেঁপে- ১টি, চিনি- স্বাদ অনুযায়ী, ফুড কালার- ইচ্ছামতো।

আরও পড়ুন: প্রেশার কমে গেলে করণীয়

যেভাবে তৈরি করবেন:

টুটি ফ্রুটি তৈরি করার জন্য কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিতে হবে। অল্প পানিতে পেঁপে ৫ মিনিট সেদ্ধ করে তাতে স্বাদমতো চিনি দিয়ে আরও ৫ মিনিট সেদ্ধ করে নিন। পেঁপে সেদ্ধ হয়ে গেলে আলাদা আলাদা ৪ টি বাটিতে পানিসহ পেঁপেগুলো নিতে হবে। এবার ৪ বাটিতে ৪ রকম ফুড কালার দিয়ে সারারাত পেঁপেগুলো ভিজিয়ে রাখতে হবে। ১২ ঘণ্টা পর পেঁপে থেকে পানি ছেঁকে ২ দিন রোদে শুকিয়ে নিলেই তৈরি টুটি ফ্রুটি।

আরও পড়ুন: খেজুর খাওয়ার উপকারিতা

কেক তৈরি করতে প্রথমে ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে রাখতে হবে। এবার আলাদা বোলে ডিম নিয়ে ভালোভাবে বিট করতে হবে। বিট করা ডিমের মধ্যে চিনি ও তেল দিয়ে আবার বিট করতে হবে। এবার এই মিশ্রণে ময়দা ঢেলে দিন। এবার আর বিট করবেন না। হালকাভাবে চামচ দিয়ে ময়দা এবং ডিমের মিশ্রণ মিশিয়ে নেবেন। এবার কেক ব্যাটারে টুটি ফ্রুটি ঢেলে মিশিয়ে নিতে হবে। এরপর কেক মোল্ডে কেকের ব্যাটার ঢেলে প্রি হিটেড ওভেনে ১২০ ডিগ্রি সেন্টিগ্রেডে এ ৩০-৩৫ মিনিট বেক করে নিতে হবে। তৈরি মজাদার টুটি ফ্রুটি কেক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা