ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

রূপচর্চায় আপেল

লাইফস্টাইল ডেস্ক: শরীল সুস্থ থাকার জন্য নিয়মিত একটি আপেল খাওয়ার পরামর্শ দিয়েছে চিকিৎসকেরা। তবে মজার বিষয় হলো, আপেল কেবল স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্যও সমান উপকারী।

আরও পড়ুন : দীর্ঘদিনের কাশি দূর হবে যেসব খাবারে

ভিটামিন সমৃদ্ধ এ ফল দিয়ে নিয়মিত রূপচর্চা করলে সুফল পাবেন। আপেলে থাকে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ও কপার। যা ত্বককে সতেজ করতে সাহায্য করে। এটি ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়াতে কাজ করে। আপেল ব্যবহার করলে ত্বকের দাগ সহজেই দূর হয়।

জেনে নেই আপেলে ৪ টি রূপচর্চার উপায়-

(১) আপেল ও চন্দনের ব্যবহার:

চন্দনের গুঁড়া ও আপেলের রস উভয়ই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এ উপাদান অতিরিক্ত সিবাম উৎপাদন প্রতিরোধে কাজ করে। যাদের ব্রণের সমস্যা আছে, তারা ব্যবহার করতে পারেন। এতে থাকে বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা ব্রণ দূর করে ত্বক ভালো রাখতে কাজ করে।

(২) আপেল ও টক দই :

আমাদের ত্বকের যত্নে টক দই ব্যবহার করা হয়। আপেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড এক্সফোলিয়েন্ট হিসাবে কাজ করে। যে কারণে ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ জেগে থাকে।ফলে ত্বক উজ্জ্বল হয় দ্রুতই। এ ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক কোমল হবে ও ট্যান দূর হবে।

আরও পড়ুন : ডিপ্রেশনের লক্ষণ

(৩) আপেল ও মধু ব্যবহার:

আপেল গ্রেট করে সাথে মধু মিশিয়ে নিন। ভিটামিন সি এর অন্যতম উৎস হলো আপেল। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অপরদিকে মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ময়েশ্চারাইজিং প্রভাব ত্বক ভালো রাখে। দূষণের কারণে ত্বকের ক্ষতি থেকে বাঁচতে সপ্তাহে একদিন এ ফেসপ্যাক ব্যবহার করুন।

(৪) হলুদের গুঁড়া ও আপেল:

আপেল ব্লেন্ড করে নিয়ে হলুদের গুঁড়া মেশান। এরপর ২ উপাদান দিয়ে ফেসপ্যাক তৈরি করুন । হলুদে থাকা কারকিউমিন অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। কারকিউমিন হাইপারপিগমেন্টেশন কমাতে পারে ও ত্বকের আভা ফিরিয়ে আনে। তাই আপেলের সাথে হলুদ মিশিয়ে ব্যবহার করলে দারুণ উপকার পাবেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা