ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

৪ উপকরণেই নারকেলের কুলফি

লাইফস্টাইল ডেস্ক : চলছে বর্ষার মৌসুম। বৃষ্টির পরও মাঝেমাঝে রোদের তাপ বেড়ে যেতে দেখা যাচ্ছে। তাতেই গরম অনুভব হয় তীব্রভাবে। আর তখনই ইচ্ছা করে খানিকটা স্বস্তি পেতে ঠান্ডা কিছুর দিকে হাত বাড়াতে। আর এক্ষেত্রে আইসক্রিমেই আগ্রহ থাকে বেশি। বিভিন্ন ফ্লেভারের আইসক্রিমের মধ্যে কুলফি সবারই পছন্দের। তবে কখনো কি নারকেলের কুলফি খেয়েছেন? এটি স্বাদে অনন্য। একবার খেলেই সব সময় মুখে লেগে থাকবে এর স্বাদ।

আরও পড়ুন : বর্ষায় চানাচুর-বিস্কুট ভালো রাখার উপায়

মজাদার এই কুলফি ঘরে মাত্র ২০ মিনিটেই তৈরি করতে পারবেন তাও আবার মাত্র ৪ উপকরণে। চলুন তাহলে জেনে নেয়া যাক নারকেলের কুলফি তৈরির সহজ রেসিপি-

তৈরির উপকরণ

১. গুঁড়া দুধ ২ কাপ
২. নারকেল কোড়ানো ২ কাপ
৩. নারকেলের দুধ ২ কাপ ও
৪. ফুল ক্রিম তরল দুধ ২ লিটার।

আরও পড়ুন : কিমা আলুর চপ রেসিপি

বানানোর পদ্ধতি

প্রথমে মাঝারি আঁচে নারকেল কোড়ানো, নারকেলের দুধ ও তরল দুধ একসঙ্গে মিশিয়ে জ্বাল দিন। সব উপকরণ ভালো করে নাড়তে হবে। বারবার নাড়তে থাকুন।

যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে তখন চুলার আঁচ বন্ধ করে দিন। মিশ্রণটি একটি বড় পাত্রে ঢেলে নিন ও ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটি কুলফির ছাঁচে ঢেলে ফ্রিজের ডিপে রেখে দিন।

কুলফি অর্ধেক সেট হয়ে গেলে এর মধ্যে কাঠি ঢুকিয়ে দিন। এরপর কয়েক ঘণ্টা পর্যন্ত কুলফি ফ্রিজে রেখে দিন। ব্যাস, তৈরি হয়ে যাবে স্বাদে সেরা নারকেলের কুলফি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা