ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

ডেঙ্গুর লক্ষণ ও আক্রান্ত হলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : প্রতিবছর গরম ও বর্ষার মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে। এ বছর প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এডিস মশার বিস্তার বাড়ছে। সে কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। ডেঙ্গু ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ দেশের ৫৭টি জেলায়। রোববার (৯ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দেওয়া তথ্যমতে, সারাদেশে ডেঙ্গুতে ইতিমধ্যে ১২ হাজার লোক আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৭ জন। তাই এ ব্যাপারে আমাদের আগে থেকেই সতর্ক হওয়া উচিৎ।

আরও পড়ুন : বর্ষাকালে ‘ভিটামিন ডি’ পাওয়ার উপায়

ডেঙ্গু আক্রান্তের লক্ষণ

সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০৪ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। অন্য ভাইরাস জ্বরের মতো ডেঙ্গুজ্বর সাত দিনের বেশি থাকে না। প্রথমদিন থেকেই বেশি জ্বর নিয়েই রোগীরা আসে। একটানা উচ্চ তাপমাত্রা থেকে ছয় দিনের দিন জ্বর চলে যেতে পারে। দু’দিন পর একদিন জ্বর না থেকে আবার দু’দিনের জ্বর থাকলে তারপর জ্বর চলে গেল তাও হতে পারে। অন্য ইনফেকশন না হলে, এক্সটেন্ডেড না হলে ডেঙ্গুজ্বর ছয় দিনের বেশি থাকে না।

জ্বরের সঙ্গে শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় র‌্যাশ হতে পারে। তবে অনেক সময় জ্বর ছাড়া আর কোনো লক্ষণ নাও থাকতে পারে।

যা খাবেন

প্রচুর পরিমাণে তরলজাতীয় খাবার পান করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস, খাবার স্যালাইন ইত্যাদি। ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে সর্বোচ্চ চারটি প্যারাসিটামল খেতে পারবেন।

আরও পড়ুন : রেগে গেলে রোগের ঝুঁকি বাড়ে

গায়ে ব্যথার জন্য অ্যাসপিরিনজাতীয় ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় অ্যাসপিরিনের মতো ওষুধ সেবন করলে রক্তক্ষরণ হতে পারে।

ডেঙ্গু জ্বরের ভাগ

ডেঙ্গু জ্বরের তিনটি ভাগ রয়েছে। এগুলো হচ্ছে এ, বি ও সি।

প্রথম ক্যাটাগরির রোগীরা স্বাভাবিক থাকে। তাদের শুধু জ্বর হয়। অধিকাংশ ডেঙ্গু রোগী এ ক্যাটাগরির। তাদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই।

বি ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের সবই স্বাভাবিক থাকে, কিন্তু শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়। উদাহরণ হিসেবে বলা যায়, তার পেটে ব্যথা হতে পারে। বমি হতে পারে প্রচুর কিংবা কিছুই মুখে নিতে পারবে না। অনেক সময় দেখা যায়, দুই দিন জ্বরের পরে শরীর ঠান্ডা হয়ে যায়। এ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো।

আরও পড়ুন : নারীর মন জয় করার সহজ উপায়

সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। কিছু কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউর প্রয়োজন হতে পারে।

তাই ডেঙ্গু জ্বর হলে লক্ষণ বিচার করে পরবর্তী পদক্ষেপ নিন।

সতর্কতা

এডিস মশাবাহিত ভাইরাস রোগ হচ্ছে ডেঙ্গু। এডিস ইজিপ্টি মশা জঙ্গলে থাকে না। রাতে কামড়ায় না। গায়ে দাগকাটা মশাগুলো একবারে অনেককে কামড়াতে পারে। ম্যালেরিয়ার মশার মতো একজনের রক্ত খেয়েই পরে থাকে না।

এডিস মশা ঘরে, চৌকির নিচে, পর্দার ভাঁজে, বেসিনের নিচে লুকিয়ে থাকে। বংশবিস্তার করে পানিতে। ছোট পাত্রে ৫ দিনের কম জমে থাকা পানিতে। নর্দমায় নয়, ডোবায় দিনের পর দিন জমে থাকা ময়লা পানিতে নয়, নদী, সাগর, বিলের পরিষ্কার বহমান পানিতে নয়। এই মশা বংশবিস্তার করে ফুলের টবের নিচের জলকান্দার পানিতে, বৃষ্টির দিনে রাস্তার ধারে জমা পানি, নির্মাণসামগ্রীতে থাকা পানি, পেপসির ক্যান, নারিকেলের খোলায় জমা পানিতে।

আরও পড়ুন : বর্ষায় আচার ভালো রাখার উপায়

মশা মারতে স্প্রে করতে হবে ঘরের মধ্যে, টেবিলের নিচে, দরজার আড়ালে, পর্দার ভাঁজে, বেসিনের নিচে। সকালে দিনের কাজটা স্প্রে দিয়ে শুরু করা যেতে পারে। কোনো চেম্বারে, কোচিং সেন্টারে বসে থাকতে ফুল হাতা কাপড়, মোজা পরে থাকুন, টেবিলের নিচে মোজা পরা পা রাখুন। ঘরে মশার ওষুধের মেশিন রাখুন। দিনের বেলায় মশারি দিয়ে ঘুমান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা

নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি...

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যা ও ভূমিধসের সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে...

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা  

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয...

হরমুজ প্রণালিকে মুক্ত করতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

বুধবার (৮ জুলাই ) মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্ট...

বিতর্কিত শিক্ষক নেতাদের অনুষ্ঠানে নোবিপ্রবি উপ-উপাচার্য  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিষিদ্ধ আওয়ামী লী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা