ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

শিশুর মোবাইল আসক্তি কমাতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : শিশুদের মোবাইলের প্রতি আসক্তি দিন দিন বাড়ছে। কখনো পড়াশোনা অথবা গেম খেলার জন্য, কখনো আবার ইউটিউব দেখার জন্য ফোনে মুখ গুঁজে বসে থাকছে তারা। এতে শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন ধরনের কুপ্রভাব পড়ছে।

আরও পড়ুন : কিমা আলুর চপ রেসিপি

বড়দের একটু সচেতন থাকলেই এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব। তাই অভিভাবকদের শিশুদের ওপর কিছুটা বাড়তি নজর দিতে হবে।

সেক্ষেত্রে অভিভাবকদের জন্য পরামর্শ-

(১) শিশুকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্মার্ট ফোন ব্যবহার করার অনুমতি দিন। তবে শিশু স্মার্টফোনে কী করছে, কী দেখছে সে বিষয়ে নজর রাখতে হবে। তাদের অবসর সময়টায় খেলাধুলো, নাচ, গান বা যে বিষয় শিশুর আগ্রহ আছে, সেসব বিষয়ে মন দিতে উৎসাহী করে তুলুন।

(২) অনলাইনে ক্লাসের সময় শিশু ইন্টারনেট সংযোগ দিয়ে কী করছে, সেটি খেয়াল রাখতে হবে। সেই সাথে স্মার্টফোন থেকে আপত্তিকর ওয়েবসাইটগুলি নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে ইন্টারনেট প্রোভাইডারদের সহযোগিতা নিন।

আরও পড়ুন : ব্রকলির উপকারিতা

(৩) শিশুর স্মার্টফোন আসক্তি কাটাতে ওর জন্য আপনাকে সময় বার করে নিতে হবে। আপনি সন্তানের হাতে স্মার্ট ডিভাইস তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাবেন না। তার জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন। ঐ সময় শিশুর মনের কথা শুনুন, শিশুর সাথে খেলুন, গল্প করুন।

(৪) আপনি নিজে যদি খুব বেশি আসক্ত হন, তা হলে স্বাভাবিকভাবে আপনার সন্তানও সেটি করবে। তাই প্রথমে নিজের আসক্তি দূর করুন। শিশুর সামনে প্রয়োজন ছাড়া খুব বেশি মোবাইল ফোন ব্যবহার করবেন না।

আরও পড়ুন : পান্তা ভাতের উপকারিতা

(৫) শিশুকে প্রযুক্তির সুবিধা-অসুবিধা দুটোই ভাল করে বুঝিয়ে বলুন। নিজ সন্তানের সাথে প্রযুক্তি নিয়ে বিভিন্ন সচেতনতামূলক আলোচনায় সঙ্গী হোন।

অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার করলে কী কী বিপদ হতে পারে, সেসব নিয়ে খোলামেলা কথা বলুন। তার মন অন্যদিকে ঘোরাতে আপনাকেই উদ্যোগী হতে হবে। মাঝে মাঝে শিশুকে বেড়াতে নিয়ে যান, ওর সাথে সময় কাটান। এছাড়া বই কিনে দিতে পারেন। বই পড়ার অভ্যাস করলে মোবাইলের প্রতি আসক্তি কমে আসবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা