ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

নারীর মন জয় করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক : নারীদের মন জয় করা সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন বিশেষ দক্ষতা। হয়তো দেখে থাকবেন আপনারই পরিচিত কেউ অল্প কিছুক্ষনের মধ্যে এই কাজ করতে পারছে। তবে আপনি পারছেন না। যখনই আপনি কথা বলতে চাচ্ছেন তখন ভাবছেন কি দিয়ে শুরু করবেন অথবা কি বলে কথা চালিয়ে যাবেন। অনেক সময় যথেষ্ট যোগ্যতা থাকার পরও আপনি কারও প্রিয় পুরুষ হয়ে উঠতে পারেন না।

আরও পড়ুন : আঙুল ফোটানো কী ক্ষতিকর?

এর নেপথ্যে কারণ হিসেবে থাকতে পারে কিছু বিষয়ে আপনার না জানা। হয়তো আপনি পছন্দের নারীকে বারবার মনের কথা জানানোর চেষ্টা করছেন বা জানাচ্ছেন, কিন্তু সে প্রতিবারই আপনাকে ফিরিয়ে দিচ্ছে। তার মন পেতে হলে করতে হবে কিছু কাজ। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে নারীর মন জয় করা যায়-

নিজেকে পরিপাটি রাখুন

পোষাক জ্ঞান খুব দামি কাপড় পরে নারীর সামনে যেতে হবে এমন কোনো কথা নেই। তবে, পোশাকটি অবশ্যই ফ্যাশনেবল এবং আধুনিক ডিজাইনের হতে হবে। সেই সঙ্গে লক্ষ রাখতে হবে, যেন পোশাকে সাবলিল থাকা যায়। যাতে করে ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। ব্যক্তিত্ব জ্ঞান নারীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে তারা পুরুষের বিচারবুদ্ধি সম্পন্ন রসবোধের বিষয়টি উপভোগ করে। কিন্তু মজা করতে গিয়ে এমন কিছু বলা বা করা যাবে না যা অন্যকে উপহাস করে বা ভদ্রতার সীমা অতিক্রম করে। দায়িত্ববোধ মেয়েরা দায়িত্ববান পুরুষ পছন্দ করে।

কথা বলার সময় শান্ত থাকুন

নারীদের সঙ্গে কথা বলার সময় নিজেকে আত্মবিশ্বাসী ও শান্ত হিসেবে উপস্থাপন করুন এবং কথা বলার গতিকে ধীর করুন। এটি নারীদের মন জয় করার একটি চমৎকার কৌশল বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : বর্ষায় সারাক্ষণ ঘুমের সমাধান!

তার ইচ্ছাকে প্রাধান্য দিন

যখন পছন্দের নারী আপনাকে কোনোভাবেই ‌‘হ্যাঁ’ বলছে না, তখন কি হাল ছেড়ে দেওয়া ঠিক হবে? মোটেই না। বরং আপনি তাকে আরও বেশি গুরুত্ব দিন। তার ইচ্ছাকে প্রাধান্য দিতে শিখুন। সে যে আপনার কাছে বিশেষ একজন তা তাকে বোঝানোর চেষ্টা করুন। আপনার জীবনে তিনি কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারলে আর ফিরিয়ে দেবে না।

সম্মান দিন

নারী সবার আগে চায় সম্মান। হয়তো সে আপনাকে মনে মনে পছন্দ করে কিন্তু এখনও ঠিক ভরসা করতে পারছে না। আপনি তাকে সত্যিই সম্মান দেবেন কি না তা হয়তো বুঝতে পারছে না। আর সেজন্যই হয়তো সময় নিচ্ছে। এমন অবস্থায় তার প্রতি আপনার সম্মান সব সময় প্রকাশ করুন। শুধু তার প্রতি নয়, বরং নারীজাতির প্রতি সম্মান জানাতে শিখুন। এতে সে সহজেই ভরসা পাবে, আপনাকে নিরাপদ মনে করবে। তাকে কখনো, কোথাও অসম্মান হতে দেবেন না।

আরও পড়ুন : শিশুর মোবাইল আসক্তি কমাতে করণীয়

বন্ধুত্ব ধরে রাখুন

প্রেমিক হওয়ার আগে ভালো বন্ধু হয়ে ওঠা জরুরি। যেকোনো সম্পর্কেই বন্ধুত্বটা না থাকলে তা বেশি দূর আগায় না। মেয়েরা তার সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব করতে চান। মনের সব কথা ভাগাভাগি করতে চান। আপনি তার তার একজন বন্ধু হয়ে উঠুন। তার মন পেতে তখন আর বাঁধা থাকবে না।

খেয়াল রাখুন

প্রত্যেক নারীই তার প্রিয় পুরুষটির মনোযোগ পেতে চায়। কেউ যদি তার সত্যিই খেয়াল রাখে তবে সে সেই ভালোবাসার প্রতিদান দিতে জানে। তাই আপনি সেই সুযোগ কাজে লাগাতে পারেন। প্রিয় নারীর খেয়াল রাখুন। তার দিকে মনোযোগ দিন। তার ছোট ছোট ভালোলাগা-মন্দলাগার খবর রাখুন। হয়তো সে আপনাকে শিগগিরই ‌‘হ্যাঁ’ বলে দিতে পারে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা