ছবি: সংগৃহীত
বাণিজ্য

ময়মনসিংহে উপায়ের আয়োজনে ‘ফ্রিল্যান্সার মিটআপ’

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় সম্প্রতি ময়মনসিংহে একটি ফ্রিল্যান্সার মিটআপের আয়োজন করেছে। সেখানে ফ্রিল্যান্সাররা নিয়মিত মুখোমুখি হচ্ছেন এমন নানান সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: বিপিসিসিআই’র নতুন সভাপতি হুমায়ুন রশীদ

আয়োজনে বিভিন্ন সমস্যা চিহ্নিত করার প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং উপায় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ফ্রিল্যান্সারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কীভাবে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে তা তুলে ধরা হয়।

ময়মনসিংহের ব্র্যাক লার্নিং সেন্টারে এ মিটআপটি আয়োজিত হয়। এ অঞ্চলের ৭৫’রও বেশি ফ্রিল্যান্সার এ আয়োজনে অংশ নেন এবং তাদের সমস্যা ও কার্যকর সমাধান নিয়ে আলোচনা করেন।

‘ফ্রিল্যান্সারস কন্ট্রিবিউশন টু বিল্ডিং স্মার্ট বাংলাদেশ অ্যান্ড এমএফএস অ্যাজ গ্রোথ ফ্যাসিলিটেটর’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট-সংক্রান্ত সমস্যা ও কাজের স্বীকৃতির অভাবের মতো ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীর ৩ উপজেলায় জয়ী আ’লীগ নেতারা

৩ জন ফ্রিল্যান্সার তাদের এ সমস্যাগুলো তুলে ধরেন ও সমাধানের ওপর গুরুত্ব দেন। তারা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ফ্রিল্যান্সারদের সহায়তা করার ক্ষেত্রে ব্যাংক ও এমএফএস সেবা প্রদানকারীদের ভূমিকা উল্লেখ করেন।

আয়োজনে ফ্রিল্যান্সিং খাতের সামগ্রিক অবস্থা, এর সম্ভাবনা ও বিকাশের ক্ষেত্র এবং কীভাবে বিভিন্ন সেবার মাধ্যমে ফ্রিল্যান্সারদের এ প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়তা করছে ইউসিবি ও উপায়, তা নিয়ে আলোচনা করা হয়।

চতুর্থবারের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করলো উপায়। এর আগে ইউসিবি হেডঅফিস, কুষ্টিয়া ও কুমিল্লায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে

উল্লেখ্য, ফ্রিল্যান্সারদের পূর্ণাঙ্গ ব্যাংকিং সমাধান দেয়ার লক্ষ্য নিয়ে ইউসিবি’র স্বাধীন অ্যাকাউন্টটি চালু করা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে টাকা গ্রহণ করার ক্ষেত্রে এটি একদম সহজ একটি উপায়। পাশাপাশি ইউসিবি-উপায় কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড নিয়ে এসেছে উপায়।

ফ্রিল্যান্সাররা এ কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে ফান্ড ব্যবহার, মার্চেন্ট পেমেন্ট (অনলাইন ও অফলাইন) এবং দেশে-বিদেশে এটিএম সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।

তারা পেওনিয়র থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন ও উপায় অ্যাকাউন্ট ব্যবহার করে সর্বনিম্ন ক্যাশআউট খরচে টাকা তুলতে পারবেন। এ সমস্ত বিশেষ ফিচার ফ্রিল্যান্সারদের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও সহজ করতে ভূমিকা রাখছে।

অতিথি ও অংশগ্রহণকারী ফ্রিল্যান্সারদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি সাংবাদিক নিহত

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত...

এসএসসি পরীক্ষা ২০২৭ দুই মাস পিছাবে ! 

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই মাস পিছিয়ে...

পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ...

শিশুর জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয়  

বর্তমান সময়ে শিশুদের একটি বড় অংশ কোনো না কোনোভাবে মোবাইল ফোন ও সামাজিক যোগাযো...

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা