ছবি: সংগৃহীত
শিক্ষা

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে

জিসান নজরুল, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ২০৪১’র স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরকেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

আরও পড়ুন: নানা সমস্যায় জর্জরিত শান্তিপুর উচ্চ বিদ্যালয়

পুঁথিগত জ্ঞান, প্রশিক্ষণগত উৎকর্ষতা ও টেকনোলজি ব্যবহার করে এন্ট্রাপ্রেনিউরশিপ উৎপাদন সক্ষমতায় চলে যাওয়ার মনোভাব নিয়ে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে এগিয়ে যাবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলবে, এটা আমি বিশ্বাস করি।

বুধবার (২৯ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরমাণুবিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০ নম্বর কক্ষে মাইক্রো কোসের্র প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বপ্নের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। আমাদের টেকনোলজি ও কারিগরি শিক্ষার দিকটি একসময় উপেক্ষিত ছিল। আগে জাতিকে হয়ত শুধু শিক্ষিত করা যেতো, এখন আমাদের মানুষকে শিক্ষিত ও কেজো করে তোলার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে।

আরও পড়ুন: ইবিতে টেরাকোটা ও পোড়ামাটির শিল্প প্রদর্শনী

উপাচার্য আরও বলেন, আজকের শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞানের পাশাপাশি চাকরি খোঁজার জায়গাটা থেকে বেরিয়ে এসে চাকুরি দেয়ার জায়গাটায় নিজেদের তৈরি করা। চাকুরি দেয়ার জায়গাটা তৈরি করতে লাগে এন্ট্রাপ্রেনিউরশিপ স্কিল।

অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন ও ওয়ান বাংলাদেশের কুষ্টিয়া জেলার সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

ওয়ান বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামালের সঞ্চালনায় মূল বক্তা ছিলেন ঝিনাইদহের রাইয়ান পার্ল হারবার’র পরিচালক ড. নজরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন আইডিয়া প্রজেক্টের সিনিয়র কনসালট্যান্ট এবং হেড অব অপারেশন সিদ্ধার্থ গোস্বামী ও কেরু অ্যান্ড কোম্পানির প্রোডাকশন ম্যানেজার আব্দুল হালিম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা