সংগৃহীত ছবি
শিক্ষা

দুই ঘন্টা কর্মবিরতিতে ইবি শিক্ষক সমিতি

জিসান নজরুল, ইবি : সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আরও পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত

মঙ্গলবার (২৮ মে) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে অংশ নেননি। তবে চলমান পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতায়মুক্ত ছিল বলে জানিয়েছেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

আরও পড়ুন : দুর্ঘটনার শিকার বাকৃবির ১০ শিক্ষক

তিনি বলেন, আমরা ফেডারেশনের সিদ্ধান্তে এই কর্মবিরতি পালন করেছি। এমনকি আমাদের সব শিক্ষকই জোরালোভাবে এই কর্মসূচি পালন করেছেন। যদি দাবি না মানা হয় আগামী ৪ জুন শিক্ষক ফেডারেশন কঠোর কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরাও ফেডারেশন সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি পালন করে যাবো।

এর আগে গত রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে মানববন্ধন করেন ইবি শিক্ষক সমিতি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা