সংগৃহীত ছবি
রাজনীতি

সেতুমন্ত্রীর সাথে শিক্ষকদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি দেশে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপনটি বাতিলের দাবিতে সারােদেশে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ১যোগে সর্বাত্মক কর্মবিরতি চলছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই জটিল ১টি পরিস্থিতি বিরাজ করছে সারাদেশে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ৬৭,৯৭৪ জন হাজি

শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে আ,লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষকদের ১টি প্রতিনিধি দল।

এ সময় এই বৈঠকে আরও উপস্থিত আছেন, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা।

এছাড়াও উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

আরও পড়ুন: সারাদেশে ইন্টারনেটে ধীরগতি

বৃহস্পতিবার (৪ জুলাই) এই বৈঠক হওয়ার কথা থাকলেও এরপর এটি স্থগিত করা হয়। এরই কারণ হিসেবে তখন সেতুমন্ত্রী রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কথা জানা যায়।

এ সময় সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল করাসহ ৩ দফা দাবিতে সোমবার (১ জুলাই) থেকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা একযোগে এই সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছেন তারা। এই কর্মসূচির কারণে তালা ঝুলছে শ্রেণিকক্ষ ও অফিসে। এরই কারণে ক্লাস,পরীক্ষা কিছুই হচ্ছে না। এমনকি প্রশাসনিক ভবনেও কোনো ধরনের কাজ হচ্ছে না।

আরও পড়ুন: ৬০ কি.মি ঝোড়ো হাওয়ার শঙ্কা

মঙ্গলবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ফটকে অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদাও তার বক্তব্যে বলেন যে, যত দিন এর সমাধান না হবে, আমরা ঠিক তত দিন আমাদের আন্দোলন চলবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা