ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

শাড়ি পরাতেই ২ লাখ!

সান নিউজ ডেস্ক: যে ১২ হাত কাপড় সকাল-বিকাল অঙ্গে জড়ান মেয়েরা, কলকাতার গৃহবধূ ডলি জৈন সেই শাড়িই পরাতে কম করে ৩৫ হাজার টাকা নেন। স্টাইল যত বাড়ে, বাড়তে থাকে পরিষেবার মূল্যও। শাড়ি পরানোর বিনিময়ে দুই লাখ টাকা পর্যন্ত নেন ডলি।

আরও পড়ুন: ত্বকের ক্ষতি করে যেসব খাবার

ডলির আঙুলের ছোঁয়ায় নাকি সাধারণ শাড়িও ভোল পাল্টে ফেলে! এমনই বিশ্বাস ফ্যাশন দুনিয়ায়। বলিউড তারকারা তাই ইদানীং নামি ব্র্যান্ডের ‘কুতুর’ গাউন ছেড়ে শাড়ি হাতে শরণাপন্ন হন ডলির।

দিন কয়েক আগে প্যারিসের কান চলচ্চিত্র উৎসবে শাড়ি পরে হাজির হয়েছিলেন বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী সারা আলি খান। ভারতীয় ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার হাতে তৈরি সরু পাড় সাদা শাড়িটি তাকে কানের রেড কার্পেটের জন্য পরিয়ে দিয়েছিলেন এই ডলিই। এর আগেও কানে দীপিকা পাড়ুকোনকে রেড কার্পেটের জন্য শাড়ি পরিয়েছিলেন ডলি।

এ ছাড়া কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা, প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকান, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, নয়নতারাকেও তাদের বিয়ের দিনে শাড়ি পরিয়েছিলেন ডলিই।

ডলির নিয়মিত খদ্দেরদের তালিকা তারকাখচিত। শাহিদ কাপুরের স্ত্রী মীরা থেকে শুরু করে নীতা আম্বানি, নীতু সিংহ, কারিশমা কাপুরকেও বহুবার সাজিয়েছেন ডলি।

আরও পড়ুন: চিরতরুণ থাকতে যেসব খাবার খাবেন

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানিকে বিয়ের শাড়ি পরিয়েছেন ডলি। শাড়ি পরিয়েছিলেন মুকেশের পুত্রবধূ শ্লোক মেহতা ও হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের বাগদানের অনুষ্ঠানেও। আবার ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার বিয়েতে তার স্ত্রী নাতাশাকেও শাড়ি পরানোর জন্য ডাক পড়েছিল ডলির।

এ ছাড়া গত বছর মেট গালায় আমন্ত্রণ জানানো হয়েছিল সেরাম ইনস্টিটিউটের কর্ণধার ভারতীয় শিল্পপতি আদর পুনাওয়ালার স্ত্রী নাতাশা পুনাওয়ালাকে। মেট গালার জন্য নাতাশাকে পরিয়েছিলেন কলকাতার ডলি।

ডলি অবশ্য নিজের পরিচয় দেন ‘ড্রেপিং আর্টিস্ট’ হিসাবে। ডলির দাবি— তিনি ১২ হাতের একটি কাপড়কে ৩৬০ রকম স্টাইলে পরাতে পারেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা