লাইফস্টাইল

সিঙ্গেল থাকা স্বাস্থ্যের জন্য ভালো!

সান নিউজ ডেস্ক: ভারতের লখনউয়ের হেলথকেয়ার ক্লিনিকের ক্লিনিকেল সাইকোলজিস্ট ডা. তনু চৌধুরী ২০১৫ সালের এক সমীক্ষা অনুসারে জানান, বিবাহিতদের তুলনায় অবিবাহিতরা বন্ধু ও পরিবারকে বেশি সময় দিতে পারেন।

আরও পড়ুন: ভালো নির্বাচন করতে পারবো

তবে যাদের সঙ্গী নেই, তারা কী দুঃখে কষ্টে জর্জরিত হয়ে বাঁচবেন? মোটেও নয়, কারণ বিভিন্ন গবেষণা বলছে সিঙ্গেলরাই বেশি স্বাধীন জীবন কাটান মিঙ্গেলদের তুলনায়। এমনকি একা থাকার কারণে তারা স্বাস্থ্যগত বিভিন্ন সুবিধাও ভোগ করেন। চলুন তবে জেনে নেওয়া যাক-

এছাড়া তাদের নেটওয়ার্কও ভালো। যারা সঙ্গী ছাড়া আছেন তারা নিজের কাজ ও পরিবারের বিষয়ে অন্যদের চেয়ে বেশি যত্নশীল ও মনোযোগী।

* সিঙ্গেলদের জীবনে চাপ কম থাকে। এটি কেবল সম্পর্কের কারণে নয়, আর্থিকভঅবে তারা চাপমুক্ত থাকেন বিবাহিতদের তুলনায়। অবিবাহিত নিজের জন্য ও পরিবারের জন্য উপার্জন করেন।

অন্যদিকে বিবাহিতরা নিজ সংসারের চাপে পড়ে কেবল উপার্জন নিয়েই ভাবেন। এতে মানসিক চাপ বাড়ে। আবার সিঙ্গেলরা আর্থিকভাবে চাপমুক্ত থাকায় মানসিকভাবেও সুস্থ থাকেন।

* ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সাম্প্রতিক এক সমীক্ষা অনুসারে, সিঙ্গেলদের জিমে যোগদানের হার সবচেয়ে বেশি।

বিশেষ করে পুরুষরা যখন অবিবাহিত থাকেন, তখন তারা স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন থাকেন। এতে কার্ডিয়াক সমস্যা, স্থূলতা ও শারীরিক বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকেন সিঙ্গেলরা।

* ঘুম স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো ঘুমের জন্য ঘরের পরিবেশও স্বস্তিদায়ক হওয়া উচিত। যদিও বিবাহিতরা সঙ্গীর সঙ্গে বিছানা ভাগাভাগি করে নেন।

তবে অনেকেই পাশে কেউ থাকলে ভালোভাবে ঘুমাতে পারেন না। তবে এদিক দিয়ে সিঙ্গেলরা নিশ্চিন্তে থাকেন। তারা নিশ্চিন্তে গভীরভাবে ঘুমাতে পারেন।

* আপনি যখন কোনো সম্পর্কের মধ্যে থাকেন, তখন বারবার সঙ্গীর খোঁজ নিতে হবে ও সেই অনুযায়ী সময় বের করতে হবে।

সবদিক বিবেচনা করে নিজের জন্য সময় বের করা বেশ মুশকিল হয়ে উঠবে। তবে আপনি একা হলে এ বিষয় নিয়ে বেশি চিন্তা করতে হবে না। যা স্বাস্থ্যের জন্য ভালো।

* বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নারীরা বিয়ের আগেই বেশি সুখী থাকেন। এটি পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। সিঙ্গেল থাকা অবস্থায় পুরুষরা তুলনামূলকভাবে নারীর চেয়ে বেশি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন।

ফলে তারা বেশি সুখীও থাকেন। তাই সিঙ্গেলরা সময় মন খারাপ না করে বরং স্বাধীনভাবে দিন কাটান। সূত্র: অনলি মাই হেলথ

প্রসঙ্গত, সঙ্গী থাকা স্বাস্থ্য ও মন দুটোর জন্য ভালো। বিভিন্ন গবেষণায় দেখানো হয়েছে, বিবাহিতরা স্বাস্থ্যগত বিভিন্ন সুবিধা পান। তবে জানলে অবাক হবেন সিঙ্গেল বা একা থাকারও আছে অনেক স্বাস্থ্য উপকারিতা। অনেকেরই ধারণা, একা থাকলে মানুষের হতাশা বাড়ে ও কর্মস্পৃহা কমে।

এ ধারণা একদম ভুল, কারণ গবেষণা বলছে যারা একা থাকেন তারাই বরং বেশি ভালোভাবে বাঁচেন। যদিও বা জীবনে চলার পথে একজন ভালোবাসার মানুষকে পাশে পাওয়াও অনেক জরুরি। বিভিন্ন বিপদ, অসুখ, ভালো-মন্দের বিষয়ে কথা বলা কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও একজন সঙ্গীর প্রয়োজন হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা