আমসত্ত্ব
লাইফস্টাইল

আমসত্ত্ব তৈরির রেসিপি

সান নিউজ ডেস্ক: বাজারে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে পাকা আম। আম পাকা বা কাঁচা যাই খান কেন, আমের রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। আম দিয়ে তৈরী করা যায় নানা রকমের সুস্বাদু পদ। তেমনি একটি মজাদার খাবার আমসত্ত্ব। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি আমসত্ত্ব খেতে অনেক সুস্বাদু। সাধারণত বিভিন্ন আচারের দোকান থেকেই আমসত্ত্বসহ বিভিন্ন আচার কিনে খেয়ে থাকেন অনেকেই!

শুধু বাংলাদেশেই নয় ভারতেও আমসত্ত্বের কদর অনেক। আমসত্ত্বের উল্লেখ বাংলা সাহিত্যে বহুবার পাওয়া গেছে। কাঁচা বা পাকা আম দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আমসত্ত্ব।

চাইলে ঘরেও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন মজাদার আমসত্ত্ব। এটি তৈরি করা খুবই সহজ। আমসহ সামান্য কিছু উপকরণ হাতের কাছে থাকলেই তৈরি করে নেওয়া যায় আমসত্ত্ব।

উপকরণ

১. কাঁচা আম ২টি
২. চিনি ১ কাপ
৩. বিট লবণ আধা চা চামচ
৪. তেজপাতা ১টি
৫. কাঁচা মরিচের গুঁড়ো আধা চা চামচ
৬. পাঁচ ফোড়ন, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা ১ চিমটি
৭. পানি পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। তারপর সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বেশি পানি যেন না থাকে। গরম থাকাকালীন একটি ঝাঝরির সাহায্যে সেদ্ধ আমগুলো ম্যাশ করে নিন।

তারপর একটি প্যান গরম করে তাতে সেদ্ধ আমের পাল্প ও চিনি ঢেলে দিন। ভালো করে নেড়েচেড়ে বাকি সব শুকনো উপকরণগুলো দিয়ে মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে হবে। এবার একটি স্ট্রিলের বড় প্লেটে সরিষার তেল মাখিয়ে রাখুন।

নাড়তে নাড়তে যখন দেখবেন আমসত্ত্বের মিশ্রণ খুন্তির সঙ্গে একেবারে লেগ থাকবে বা আঁঠালোভাব হবে; তখন নামিয়ে নিন। এবার প্যান থেকে প্লেটে ঢেলে নিন। প্লেটটি ধরে একটু ঘুরিয়ে নিন, যাতে যাতে সমানভাবে ছড়ায়।

এবার কড়া রোদে রেখে টানা ২দিন শুকিয়ে নিতে হবে। ২দিন পর দেখবেন আমসত্ত্বের রং অনেকটা কালচে খয়েরি হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে কেটে একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন। দীর্ঘদিন ভালো রাখতে মাঝে মধ্যে রোদে দিতে হবে আমসত্ত্ব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা