লিচুর পায়েস
লাইফস্টাইল

লিচুর পায়েস

সান নিউজ ডেস্ক:এ সময় বাজারে লিচুসহ অনেক ফল পাওয়া যায়।পুষ্টিগুণের দিক থেকে এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন সি। লিচুপ্রেমীদের জন্য সহজ মজাদার রেসিপি লিচুর পায়েস।জেনে নেওয়া যাক ৮টি উপকরণ দিয়ে লিচুর পায়েস তৈরির সহজ রেসিপিটি।

আরও পড়ুন : কমছে ভোজ্য তালের দাম

উপকরণ
১. দুধ ১ লিটার,২. গোবিন্দভোগ চাল ১ কাপ,৩. খোয়া ক্ষীর ২-৩ টেবিল চামচ,৪. কুচি করে কাটা লিচু ৮-১০টি,৫. চিনি স্বাদমতো,৬. কাজু, বাদাম, পেস্তা, কিশমিশ কুচি আধা কাপ,৭. এলাচ দুটি,৮. তেজপাতা দুটি

পদ্ধতি
প্রথমে মাঝারি আঁচে একটি প্যানে দুধ ভালোভাবে ফুটিয়ে নিন। দুধ ফুটে ঘন হয়ে এলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিন। চাল সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। চাল সেদ্ধ হয়ে এলে এলাচ গুঁড়া ও তেজপাতা দিন। কিছুক্ষণ রান্না করার পর কুচি করে রাখা লিচু দিন। এরপর খোয়া ক্ষীর ও স্বাদমতো চিনি দিয়ে নাড়তে থাকুন। পায়েস ঘন হয়ে এলে পাত্রে ঢেলে নিন। উপরে কাজুবাদাম, কিশমিশ, পেস্তা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার লিচুর পায়েস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ, বহু হতাহত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর কার্যত এক ধ্বংসস্তূপে...

দেশজুড়ে বজ্রপাতের সতর্কতা: ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের ১৪টি জেলার বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রসহ ঝড়-বৃষ্টি,...

কালকিনিতে ১০ কিমি খাল দখল, উচ্ছেদের দাবি এলাকাবাসীর

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুরের মধ্য দিয়ে...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা