লাইফস্টাইল

গরমে ত্বকের যত্ন

সান নিউজ ডেস্ক: আমাদের ত্বক নানা কারণে উজ্জ্বলতা হারায়। কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নিতে পারেন না অনেকে। সুন্দর ত্বক পেতে কার না মন চায়। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য রূপচর্চাও জরুরি। তবে শীতে এবং গরমে ত্বকের যত্ন ও পরিচর্যা ভিন্ন। আবহাওয়ার তারতম্যের কারণে শীতে যে ধরণের রুপচর্চা আপনি করবেন গরমে তা পারবেন না। চলুন জেনে নেওয়া যাক গ্রীষ্মে ত্বকের যত্নে আপনি কী করতে পারেন-

১. সাবানের পরিবর্তন: শীতে যে সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করতেন তা কখনোই গরমে ব্যবহার করবেন না। কেননা, গরমে মুখের গ্রন্থি থেকে অতিরিক্ত তেল বের হয়। তাই গরমে পৃথক সাবান ব্যবহার করুন, যা আপনার ত্বকের সঙ্গে মানানসই।

২. তেল বর্জন: ‘ক্যারিয়ার অয়েল’ ও ‘এসেন্সিয়াল অয়েল’ গরমকালে ত্বকের ক্ষতি করতে পারে। ‘ক্যারিয়ার অয়েল’ বা বাহক তেল ব্যবহারে ত্বক তৈলাক্ত লাগে এবং ত্বকে নানাধরনের সমস্যা দেখা দেয়।

৩. সানস্ক্রিন ব্যবহার: রোদের তাপে ত্বক পুড়ে কালচে হয়ে যায়। ত্বকের এই কালচেভাব থেকে মুক্তি পেতে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তাই বাসা থেকে বের হওয়ার জন্য মুখ-পাত-পা এবং শরীরের অন্য সকল খোলা অংশে সানস্ক্রিন ব্যবহার করুন।

৪. অ্যান্টিঅক্সিডেন্ট: অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন। দাম একটু বেশি হলেও ত্বকের যত্নে আপনাকে এটা করতেই হবে।

৫. ফলমূল খাওয়া: বেশি বেশি তাজা ফলমূল খাবেন। এতে শরীরের পানির ঘাটতি দূর হবে। এছাড়া ফলে থাকা ভিটামিন, পুষ্টিগুণ আপনার ত্বক ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৬. বেশি করে পানি খাওয়া: শরীরে এই সময় বেশি মাত্রায় দূষিত পদার্থ বা টক্সিন জমা হতে পারে। তাই গ্রীষ্মে বেশি পানি খাওয়া উচিত। এতে ত্বক উজ্জ্বল হবে।

৭. টোনার ব্যবহার: গরমে টোনার ব্যবহার করা ভালো। এতে ত্বকের তৈলাক্ত ভাব হ্রাস পায় এবং ত্বক পরিষ্কার রাখে।

৮. মেকআপ কম করা: গরমে মেকআপ যত কম করা যায় ততোই ভালো। গরমে ঘাম বেশি হয়। এই সময় যদি মেকআপ করা হয় তাহলে ত্বকে চাপ পড়বে। তাই এমন কিছু প্রসাধনী ব্যবহার করুন যা ত্বকের কোনো ক্ষতি ছাড়াই ত্বককে সুন্দর ও আকর্ষণীয় করে তুলবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা