গরুর মাংসের কিমা খিচুড়ি
লাইফস্টাইল

গরুর মাংসের কিমা খিচুড়ি

সান নিউজ ডেস্ক: শীতের সময় গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। ভিন্ন উপায়ে খিচুড়ি রান্না করা যায়। সব সময় গতানুগতিক খাবার খেতে হবে এমন কোনো নিয়ম নেই। খাবারে ভিন্নতা আনতে তৈরী করতে পারেন অন্য এক খিচুড়ি। তৈরি করতে পারেন গরুর কিমা খিচুড়ি। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. গরুর মাংসের কিমা ১ কাপ
২. সেদ্ধ চাল ২ কাপ
৩. মুগ ডাল আধা কাপ
৪. পেঁয়াজ কুচি আধা কাপ
৫. তেজপাতা ২টি
৬. এলাচ ৩টি
৭. দারুচিনি ২টি
৮. আদা বাটা ১ টেবিল চামচ
৯. রসুন বাটা ১ চা চামচ
১০. হলুদের গুঁড়া আধা চা চামচ
১১. লবণ স্বাদমতো
১২. জিরার গুঁড়া ১ চা চামচ
১৩. গাজর আধা কাপ
১৪. আলু আধা কাপ
১৫. পানি আধা কাপ
১৬. চিনি ১ চা চামচ
১৭. গরম মসলার গুঁড়া আধা চা চামচ
১৮. আস্ত কাঁচা মরিচ ২টি ও
১৯. তেল আধা কাপ।

পদ্ধতি

* একটি বড় গভীর প্যানে তেল গরম করে নিন। এবার একে একে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ ও জিরার গুঁড়া মিশিয়ে দিন।

* ভালো করে মসলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নিন। লেগে আসলে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। কষানো হলে এর মধ্যে গরুর মাংসের কিমা মিশিয়ে দিন।

* এরপর এতে সেদ্ধ চাল, মুগ ডাল, গাজর, আলু ও পানি দিয়ে ঢেকে দিন। এবার এর মধ্যে চিনি, গরম মসলার গুঁড়া, আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন।

* রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু কিমা খিচুড়ি। শীতের দিনে ধোঁয়া ওঠা গরম গরম গরুর এই কিমা খিচুড়ি আপনার মন ভালো করে দেবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা